খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, চাঞ্চল্য মিনাখাঁয়

Share:

নিজস্ব প্রতিনিধি ,মিনাখাঁ: বসিরহাট মহকুমার মিনাখাঁর খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। জানা গিয়েছে, এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।যেখানে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে খাবারের ঢালাও ব্যবস্থাও করা হয়। খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে ডায়রিয়া(Diariya) আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। যা ইতিমধ্যেই শতাধিক ছাড়িয়েছে। বুধবার ভোর থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটের ব্যথার উপসর্গ নিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে বেশ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে(Minakha Hospital) ভর্তি করা হয়েছে। এখনও গ্রামে বহু মানুষ অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে একের পর এক অনেককেই ভর্তি করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন।

প্রয়োজনীয় ওআরএস(ORS) ও ওষুধ বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যে খাবার খাওয়ানো হয়েছিল তার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই রিপোর্ট আসার পর খাদ্যে কি ধরনের বিষক্রিয়া ছিল তা জানতে পারবে স্বাস্থ্য কর্মীরা। অসুস্থদের ওপর নজরদারি চলছে জোর কদমে। অনেককে স্যালাইন দিতে হয়েছে হাসপাতালে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ