‘স্পেশাল চেজ-এর জন্য তৈরি আমি’, IPL শুরুর আগে বিপক্ষদের হুঁশিয়ারি কোহলির

এই ভিডিওটি শেয়ার করে আরসিবি স্পষ্ট করল, কিং কোহলি বেঙ্গালুরুতে ফিরেছেন এবং তিনি আরও একটি নতুন ইতিহাস গড়ার জন্যে প্রস্তুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই! যার জন্যে গোটা বছর অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। গতবছর আইপিএল বিজয়ী হয়েছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ RCB। দীর্ঘ ১৮ বছর পর প্রথমবার আইপিএল জয়ী হয়েছে বিরাট কোহলির দল। যা কিনা RCB ভক্তদের জন্য একটি যুগান্তকারী জয়। যাই হোক, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL-এর ১৯ তম আসর। ইতিমধ্যেই আইপিএল দলগুলির মাঠে নামার প্রস্তুতি চূড়ান্ত। পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও আইপিএল ২০২৬-এর জন্য পুরোপুরি প্রস্তুত। আরসিবি আগামী ২৮ মার্চ এম. চিন্না স্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে নিজেদের ঘরের মাঠের প্রথম ম্যাচ খেলবে। ইতিমধ্যেই এই ম্যাচ দেখার জন্যে উত্তেজিত ভক্তরা। তার আগেই সামনে এলো আরসিবি সুপারস্টার বিরাট কোহলির একটি ভিডিও। যা ভক্তদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তিনি ভিডিওতে প্রতিপক্ষ দলগুলিকে সতর্ক বার্তা দিয়েছেন।

গত ১০ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরর শেয়ার করা ভিডিওতে বিরাট কোহলি বলেছেন, ‘যখনই আমি এই জার্সিটা পরি, আমি আমার সেরাটা দিই। আমি আরও একটি বিশেষ রান তাড়া করার জন্য প্রস্তুত।’ সুতরাং এই ভিডিওটি শেয়ার করে আরসিবি স্পষ্ট করল, কিং কোহলি বেঙ্গালুরুতে ফিরেছেন এবং তিনি আরও একটি নতুন ইতিহাস গড়ার জন্যে প্রস্তুত। গত মরসুমে, রজত পাটিদারের অধিনায়কত্বে আরসিবি বহু প্রতীক্ষিত সাফল্য অর্জন করে। পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। ম্যাচে বিরাট কোহলি ৪৩ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তাই আবারও তিনি নিজের মাঠে নামার জন্যে প্রস্তুত। আরসিবি-র সুপারস্টার বিরাট কোহলি এখনও পর্যন্ত আরসিবি-র হয়ে ২৬৭টি আইপিএল ম্যাচে ৮টি শতরান ও ৬৩টি অর্ধশতরান-সহ ৮৬৬১ রান করেছেন। কোহলির গড় ৩৯.৫৪ এবং স্ট্রাইক রেট ১৩২.৮৫।

আইপিএলে কোহলির সেরা পারফরম্যান্স ছিল ২০১৬ সালের আসরে, যেখানে তিনি ১৬ ম্যাচে ৮১.০৮ গড়ে ৯৭৩ রান করেছিলেন। এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের উদ্বোধনী ম্যাচগুলিতে শক্তিশালী দলগুলির মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার পর, আরসিবি ৫ এপ্রিল বেঙ্গালুরুর এম. চিন্না স্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে। এরপর তারা ১০ এপ্রিল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (আরআর) বিপক্ষে খেলবে। তারপর, ১২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের