মিচেল স্টার্কের চোট নিয়ে উদ্বিগ্ন দিল্লি ক্যাপিটালস্, তাঁকে ছাড়াই IPL শুরু করতে হবে অক্ষরদের

এখন শোনা যাচ্ছে, আইপিএলের শুরুর দিকে দলের অন্যতম প্রধান বোলারকে পাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। কেননা এখনও চোট মুক্ত হননি মিচেল স্টার্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকদিন বাকি। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL। উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখো মুখি হবেন গতবারের আইপিএল বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যা বিতর্কিত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে আইপিএল শুরু হওয়ার দিন যত গড়াচ্ছে, ততই ক্রিকেটারদের চোট আঘাতের সমস্যা বেড়েই চলেছে। যাতে রীতিমতো উদ্বিগ্ন দলগুলি। এখন শোনা যাচ্ছে, আইপিএলের শুরুর দিকে দলের অন্যতম প্রধান বোলারকে পাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। কেননা এখনও চোট মুক্ত হননি মিচেল স্টার্ক। তাই তাঁকে এখনও খেলার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ২০২৭ রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তাই তার আগে তাঁকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ফাস্ট বোলারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না। সামনে আমাদের প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। আগামী অগস্ট থেকে পরের ১২ মাসে আমাদের টেস্ট ক্রিকেটারদের প্রায় ২১ টি ম্যাচ খেলতে হবে। তার মধ্যে আমাদের খেলোয়াড়দের ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সফর রয়েছে। পাশাপাশি আগামী বছর একদিনের বিশ্বকাপ রয়েছে। তাই আমরা তিনজন জোরে বোলারকে নিয়ে একটু ধীরে এগোতে চাইছি। আগামী সপ্তাহে তিনজনের চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে নে, তাঁরা কবে মাঠে নামবে।’

মিচেল স্টার্ক ছাড়াও জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সেরও চোট রয়েছে। তাই আইপিএলের শুরুর দিকে তিনজনের কেউই খেলতে পারবেন না। এদিকে অস্ট্রেলিয়ার টিমের একজন দুর্ধর্ষ বোলার মিচেল স্টার্ক। গত ১২ মাসে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি বল করেছেন স্টার্ক। তাই তাঁকে নিয়ে একটি বেশিই সতর্ক অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অ্যাশেজ সিরিজের পাঁচটি টেস্টই খেলেছিলেন স্টার্ক। এবং ভাল পারফর্ম্যান্স করেছিলেন। গত মরসুমে ১১ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনেছিল দিল্লি। তিনি অক্ষর প্যাটেলের দলের হয়ে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নেন নিয়েছিলেন। সুতরাং দিল্লির বোলিং আক্রমণের অন্যতম ভরসা স্টার্ক। কিন্তু তাঁর চোট থাকায় IPL এর শুরুর ম্যাচগুলিতে অক্ষরের দলে দেখা যাবেনা স্টার্ককে। আদৌ তিনি পুরো মরসুমে খেলবেন কিনা তাও স্পষ্ট নয়।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের