আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এক বস্ত্রেই’ মসজিদ-মন্দিরে এলাম, প্রচারের শুরুতেই বিজেপিকে আক্রমণ ঋতুপর্ণার

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা আঢ্য। প্রার্থী ঘোষণার পরই নির্বাচনী লড়াই শুরুর আগে তিনি বনগাঁর সাত ভাই কালিতলার মন্দিরে গিয়ে পুজো দিলেন। বাবা-মাকে সঙ্গে নিয়ে এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে ভক্তিভরে দেবীর আরাধনা করেন তিনি। নিজের জয়ের প্রার্থনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও বিশেষ পুজো দেন।

মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা জানান, মায়ের আশীর্বাদ নিয়েই তিনি মানুষের জন্য কাজ করতে চান। তাঁর কথায়, “মায়ের আশীর্বাদে আমি যেন বনগাঁ দক্ষিণের মানুষের জন্য উন্নয়নের কাজ করার সুযোগ পাই, এটাই আমার একমাত্র লক্ষ্য।” পুজো শেষে মন্দির সংলগ্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিও করেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শোনেন। প্রচার প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। ইদের দিন মসজিদেও গিয়েছিলেন তিনি। পরে মন্দিরে এসে পুজো দেন। তাঁর কথায়, “আমাদের নেত্রী আমাদের বিভেদ করতে শেখান না। তাই আমি একই পোশাকে মসজিদেও গিয়েছি, আবার মন্দিরেও এসেছি।”

অন্যদিকে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি আবারও ভরসা রেখেছে বিদায়ী বিধায়ক স্বপন মজুমদারের উপর। প্রার্থী ঘোষণা হওয়ার পর তিনি গোপালনগরের পল্লা বাজার ও চাঁদপাড়ায় মিছিল করেন। তবে ঋতুপর্ণা অভিযোগ করেছেন, দীর্ঘদিন বিধায়ক থাকার পরেও এলাকায় তেমন উন্নয়ন হয়নি। তিনি বলেন, তৃণমূল তাঁকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে এবং তিনি নবীন ও প্রবীণ সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান।

Published by:

Share Link:

More Releted News:

কার ঝুলিতে পরিযায়ী ভোট? উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু চর্চা

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ