রবিবারের কর্মীসভায় হাইভোল্টেজ পরিকল্পনা, প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে । নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করলেও বিরোধীরা এখনও সেই দিক থেকে পিছিয়ে রয়েছে। আজ মেগা রবিবার কারণ ভবানীপুরে কর্মিসভার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের মধ্যে দিয়েই তিনি শুরু করতে চলেছেন ভোট প্রচার। 

রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই কর্মীদের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেবেন। মুখ্যমন্ত্রী তাঁর নিজের গড় ভবানীপুর থেকে লড়বেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এটা বুঝতে বাকি নেই রাজ্যের এই কেন্দ্রের লড়াই হবে হাড্ডাহাড্ডি। গোটা দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে ভবানীপুরের ফলাফলের দিকে। সেই দিক থেকে দেখতে গেলে রবিবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী তাঁর বিধানসভা এলাকার মধ্যে থাকা ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের নিয়ে কর্মিসভায় ডেকেছেন । জানা গিয়েছে আজকের এই বৈঠকে মমতা একাধিক নির্দেশ দেবেন কর্মীদের।

আরও পড়ুন: ‘এক বস্ত্রেই’ মসজিদ-মন্দিরে এলাম, প্রচারের শুরুতেই বিজেপিকে আক্রমণ ঋতুপর্ণার

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা জিতেছিলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। বিজেপির পক্ষ থেকে শুভেন্দুকে প্রার্থী করার পর তৃণমূলের নেতা, কর্মীরা বলছেন মমতা ভবানীপুরের ঘরের মেয়ে তাই এবারে তিনি রেকর্ড ব্যবধানে জিততে চলেছেন। তাই তৃণমূল নেতারা স্লোগান দিচ্ছেন, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। তৃণমূল নেতারা অনেকেই বলছেন আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মীদের জানিয়ে দেবেন কীভাবে বিরোধীদের কুৎসা- প্ররোচনায় পা না দিয়ে ভবানীপুরের প্রত্যেক মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা যায়। এই কর্মিসভার পরে আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে রয়েছে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ২৪ মার্চ আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়িতে , ২৫ তারিখ রায়গঞ্জ, হরিরামপুরে সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

পাহাড়ে ম্যাগির দোকান কন্টেন্ট ক্রিয়েটরের, একদিনে আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে