বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’, ৩ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি ছাড়িয়েছে ছবির আয়

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি শুধু শনিবারেই ভারতে ১১৩ কোটি টাকা আয় করেছে। এর ফলে (পেইড প্রিভিউ বাদে) ছবির তিন দিনের আয় দাঁড়িয়েছে ২৯৬.২৭ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে একেবারে সুনামি ফেলে দিয়েছে ‘ধুরন্ধর ২’। প্রথম ছবির থেকেও দ্বিতীয় ছবি বেশি প্রশংসিত হচ্ছে দর্শকদের মুখে মুখে। গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর ২’। ছবির ট্রেলার-টিজার দুইই বলেছিল যে, ছবিতে রণবীর সিংহ এবার প্রতিশোধ নিতে আসছে। পাশাপাশি প্রথম ছবিতে যাঁদের ভূমিকা কম ছিল, তাঁরা এবার পুর্নাঙ্গরূপে ধরা দেবেন, সেটাই হল। আর মাধবনের অভিনয়ে মুগ্ধ হয়েছেন ছবির দর্শকরা। পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্তের অভিনয়ও দুর্ধর্ষ ছিল। যদিও মুক্তির আগে ছবি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি ছবির ২১ দৃশ্যে কাঁচি চালিয়েছে সেস্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকে শন (CBFC)। তা সত্ত্বেও সকাল থেকে গভীর রাতের শোগুলিতেও দর্শকরা ভিড় জমাচ্ছেন। মুক্তির আগে প্রিভিউ শোতেই ৭৫ কোটি টাকা কামিয়ে ফেলেছিল এই ছবি, পাশাপাশি অগ্রিম বুকিংয়েও ঝড় তুলেছিল এই ছবি। যার ফল মিলছে ছবির মুক্তির দিন থেকেই।

মুক্তির দিনেই প্রায় ১০০ কোটি আয় করেছিল এই ছবি। যা বলিউডের ইতিহাসে প্রথম, আর এই ছবিতে অভিনয় করে কেরিয়ারেও মোড় ঘুরে হয়েছে রণবীর সিংহের। গতকাল ছিল ছবির তৃতীয় দিন, সঙ্গে ঈদ, ছুটির দিন। তাতেই বাজিমাত করেছে ছবির আয়। ৫০১ কোটি টাকার আয় ছাড়িয়ে গিয়েছে এই ছবি। আজ রবিবার, দেশজুড়ে ছুটির দিন। তাই আজ ছবির বক্স অফিস কালেকশন আরও বাড়তে পারে বলে অনুমান করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি শুধু শনিবারেই ভারতে ১১৩ কোটি টাকা আয় করেছে। এর ফলে (পেইড প্রিভিউ বাদে) ছবির তিন দিনের আয় দাঁড়িয়েছে ২৯৬.২৭ কোটি টাকা। বৃহস্পতিবার, ১০২.৫৫ কোটি টাকা, শুক্রবার, ৮০.৭২ কোটি টাকা, শনিবার, ১১৩ কোটি টাকা আয় মিলে ছবির মোট আয় এত হয়েছে। তবে বিশ্বব্যাপী ছবিটি তিনদিনেই ৫০০ কোটি টাকার আয় অতিক্রম করেছে। গতকাল বিদেশের বাজারে মোট আয় গিয়েছিল আনুমানিক ৯৬.৫০ কোটি টাকা, সেই কারণেই বিশ্বব্যাপী ছবির মোট সংগ্রহ ৫০১.০৪ কোটি টাকায় পৌঁছেছে। জানা গিয়েছে, চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় অসাধারণ সাড়া পাচ্ছে, যেখানে একটি ভারতীয় চলচ্চিত্র হিসেবে ৪,৪০৫টি শো-তে প্রদর্শিত হচ্ছে ধুরন্ধর ২। প্রতিবেদন অনুযায়ী, স্পট বুকিং শুরু হওয়ার আগেই তৃতীয় দিনের জন্য দুই লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল ছবির, যা থেকে অগ্রিম বিক্রি বাবদ প্রায় ২৩.৭০ কোটি টাকা আয় হয়েছিল। পাশাপাশি ব্রিটেনেও সিনেমাটির শো-গুলো হাউসফুল হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দঙ্গলের কোনও বলিউড ছবির আয় ২,০০০ কোটি টাকার ক্লাবে ছুঁতে চলেছে।

বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে…

দঙ্গল : ২০৭০ কোটি টাকা

পুষ্পা ২: দ্য রুল : ১৭৪২.১০ কোটি টাকা

বাহুবলী ২ : দ্য কনক্লুশন: ১৭৮৮.০৬ কোটি টাকা

কেজিএফ: চ্যাপ্টার ২ : ১২১৫ কোটি টাকা

ধুরন্ধর : ১৩০৭.৩৫ কোটি টাকা

আরআরআর : ১২৩০ কোটি টাকা

কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ : ১০৪২.২৫ কোটি টাকা

জওয়ান : ১১৬০ কোটি টাকা

কান্তারা চ্যাপ্টার ১ : ৮৫২.৩৬ কোটি টাকা

ছাওয়া : ৮০৭.৯১ কোটি টাকা

স্ত্রী ২ : ৮৫৭.১৫ কোটি টাকা

আশা করা হচ্ছে, ছবিটি শীঘ্রই ‘স্ত্রী ২’, ‘ছাভা’, ‘জওয়ান’ , এমনকি ছবির প্রথম ধাপ ‘ধুরন্ধর’- এর মতো ছবিগুলিকেও ছাড়িয়ে বিশ্বব্যাপী অন্যতম ব্লকবাস্টার হিন্দি চলচ্চিত্র হবে ধুরন্ধর 2।আদিত্য ধর রচিত, পরিচালিত ও প্রযোজিত এই ছবিতে রণবীর সিংহ ভারতীয় গুপ্তচর হামজা আলী মাজারির ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পাকিস্তানের অপরাধী-সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, রাকেশ বেদী, দানিশ পান্ডোর এবং সারা অর্জুন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২