‘রিলস্ বানালেই জেল অনিবার্য’, বাদশার ‘টাটেরী’ গানের ৮৫৭ ভিডিও সরাল হরিয়ানা পুলিশ

সপ্তাহ কয়েক ধরেই 'টাটেরী' গানের জন্যে বিতর্কের মুখে পড়ছেন বলিউডের জনপ্রিয় গায়ক-র‍্যাপার বাদশা। চলতি মাসেই মুক্তি পেয়েছে বাদশার নতুন হরিয়ানভি গান 'টাটেরী'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক ধরেই ‘টাটেরী’ গানের জন্যে বিতর্কের মুখে পড়ছেন বলিউডের জনপ্রিয় গায়ক-র‍্যাপার বাদশা। চলতি মাসেই মুক্তি পেয়েছে বাদশার নতুন হরিয়ানভি গান ‘টাটেরী’। যে গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গানটির ভাষা, চিত্র সবেতেই আপত্তি তুলেছেন নেটপাড়া। পাশাপাশি হরিয়ানার মানুষদের ভাবাবেগেও আঘাত করেছে গানটি। কারণ গানের মধ্যে ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে আপত্তিকর দৃশ্য রয়েছে। যাঁদের স্কুল ব্যাগ ছুঁড়ে ফেলতে দেখা যাচ্ছে। যা স্কুল পড়ুয়াদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে দাবি উঠেছে। যদিও বিতর্কের মুখে পড়ে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদশার বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন তাঁকে আগামী ২৪ মার্চ তলব করেছে। এদিকে গানটির বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে হরিয়ানা পুলিশ, অভিযান জোরদার করেছে।

পাঞ্চকুলা পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গানটি সম্পর্কিত মোট ৮৫৭টি লিঙ্ক এখনও পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৫৪ ইউটিউব ভিডিও এবং ৭০৩ ইনস্টাগ্রাম রিল রয়েছে। গানটির বিষয়বস্তু নিয়ে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন। গানটিতে নারীদের নিয়ে আপত্তিকর, অনুপযুক্ত এবং অশ্লীল বার্তা রয়েছে। ভিডিওটিতে রাজ্যের স্কুলছাত্রীদের একটি গানের তালে নাচতে দেখা গিয়েছে। হরিয়ানা পুলিশ কর্মকর্তা রা জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গানটি সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া গানটির পুনঃআপলোড, শর্ট ভিডিও এবং অন্যান্য ফরম্যাটসহ সব সংস্করণও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে হরিয়ানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে নারী ও নাবালকদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনও ধরনের আপত্তিকর বিষয়বস্তু বরদাস্ত করা হবে না। আইন মেনে চলা নিশ্চিত করতে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনসাধারণকে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি নিষিদ্ধ গানটি ব্যবহার করে রিল, শর্টস বা অন্য কোনও ভিডিও তৈরি বা শেয়ার করে, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক বা সীমিত করা হতে পারে। পুলিশের দলগুলি গানটি সম্পর্কিত ডিজিটাল বিষয়বস্তু ক্রমাগত পর্যবেক্ষণ করছে। এছাড়া হরিয়ানা পুলিশ নারী ও নাবালকদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর বা সমাজবিরোধী বিষয়বস্তুর বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে। তবে এই মামলা নিয়ে বাদশা এখনও কোনও স্পষ্ট বিবৃতি দেননি। তবে, গত সপ্তাহে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই বিতর্কের জেরে তাঁকে গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২