১/১১ জমানায় জেলে তারেককে মারধরে অভিযুক্ত প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১/১১ জমানায় জেলে তারেককে মারধরে অভিযুক্ত প্রাক্তন সেনা কর্তা জেনারেল (অব.) শেখ মামুন খালেদ গ্রেফতার। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে ঢাকার এক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তারমধ্যে রয়েছে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে জড়িয়ে ফেলার ঘটনা। ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তৎকালিন সরকার বা ১/১১ জমানায় তাঁর বিতর্কিত ভূমিকা। পাশাপাশি জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযওগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই সকল অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের কারণে  শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ ছিল। সেই বিষয়ে তদন্ত চলছিল।

সূত্রের খবর, শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তৎকালীন সরকারের আমলে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালকের পদ সামলেছেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ১/১১ জমানার ঘটনার জন্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। মানুষ পাচারের অভিযোগে পুলিশি হেফাজতে রয়েছেন। শেখ মামুন খালেদকে আটকের পর ডিবি কর্মকর্তারা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথআও বলা হয়েছে।

 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা