হনুমান জয়ন্তীতেই ‘রাম’ হয়ে আসছেন রণবীর, মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার

হনুমান জয়ন্তীতেই অপেক্ষার অবসান হতে চলেছে! আগামী ২ এপ্রিল রিলিজ করছেন 'রামায়ণ'-এ রণবীর কাপুরের ফার্স্ট লুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমান জয়ন্তীতেই অপেক্ষার অবসান হতে চলেছে! আগামী ২ এপ্রিল রিলিজ করছেন ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের ফার্স্ট লুক। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ভক্তরা। এর আগে ২০২২ সালে প্রভাস ও কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’ দেশজুড়ে বিক্ষোভের সৃষ্টি করেছিল। অভিযোগ উঠেছিল, ছবিতে দেখানো কাহিনী হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে। ঠিক সেই বছরেই নীতেশ তিওয়ারি তাঁর আগামী প্রজেক্ট ‘রামায়ণ’-এর ঘোষণা করেন এবং দেশবাসীকে তাঁর প্রতি বিশ্বাস রাখতেও বলেছেন। এরপর থেকেই এই ছবির জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। ছবিটি দুটি পার্টে মুক্তি পাবে, ২০২৬ সালে প্রথম পার্ট এবং ২০২৭ সালের দ্বিতীয় পার্ট মুক্তি পাবে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ‘রামায়ণ’-এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।

ছবিতে রয়েছে বলিউডের একাধিক তারকা কাস্ট। রণবীর কাপুর রামের চরিত্রে অভিনয় করছেন। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর অবতারে অভিনয় করছেন। এছাড়া রাবণের চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে। তাছাড়া আরও অভিনয় করছেন কাজল আগরওয়াল, রবি ডুবে, সানি দেওল, লারা দত্ত-সহ একাধিক স্টার কাস্ট। আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীতে ছবির ‘রাম’ রণবীর কাপুরের প্রথম লুক উন্মোচন করবেন নির্মাতারা। ছবিটি ২০২৬ সালের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। তবে রাম নবমীতে ছবির টিজার মুক্তির আশা করেছিলেন ভক্তরা। কিন্তু তা হল না। অবশেষে ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা ছবি সম্পর্কে বড় আপডেট দিলেন। তিনি রাম নবমী উপলক্ষে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে জানিয়েছেন, রামায়ণের ফার্স্ট লুক ২ এপ্রিল , হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশ করা হবে।

নমিত লিখেছেন, “এটি এমন একটি গল্প যা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যায়। এবং আমরা আমাদের নিজস্ব রামায়ণকে তার প্রকৃত মর্ম ও ব্যাপ্তি সহকারে, অকপটে পর্দায় তুলে ধরতে গভীর দায়িত্ববোধ, বিশ্বাস ও যত্ন নিয়ে প্রতিটি পদক্ষেপ নিয়েছি। ২ এপ্রিল, হনুমান জয়ন্তীতে, আমরা আমাদের চলচ্চিত্র ‘রাম’-এর পরবর্তী লুকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি জমকালো উদ্বোধনের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ভক্তদের কাছে আমাদের বহু বছরের কঠোর পরিশ্রমের চূড়ান্ত ফলটি উপস্থাপন করতে চলেছি। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যের জন্য ধন্যবাদ।’ রামায়ণের প্রথম পর্ব ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নমিত জানিয়েছেন, এই প্রকল্পটি প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এই ঘোষণাটি ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ভক্তরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে তাদের উত্তেজনা ও প্রত্যাশা প্রকাশ করছেন। অনেকেই রণবীরকে এই আইকনিক চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একজন বলেছেন, “২ এপ্রিলের জন্য আর অপেক্ষা করতে পারছি না”।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২