‘আমরাই জঙ্গলমহলের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছি’, বাঁকুড়ার সভা থেকে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, রাইপুর : আমরাই জঙ্গলমহলের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছি। বাঁকুড়ার রাইপুরে ভোট প্রচারে গিয়ে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এর আগে জঙ্গলমহলে আগে আতঙ্কের পরিবেশ ছিল। এখন জঙ্গলমহলে শান্তি ফিরেছে। তৃণমূল সরকার এসে পরিস্থিতির বদল করেছে। এখন জঙ্গলমহল হাসছে। 

তিনি বলেছেন, জঙ্গলমহলে একসময়ে সারেঙ্গা, বিনপুর, সাঁকরাইল, নয়াগ্রাম থেকে শুরু করে ঝিলিমিলি, বেলপাহাড়ি, মুকুটমণিপুর, রানিবাঁধ, খাতরা সর্বত্র বন্দুকের নল ঘুরে বেড়াত। ভারী বুটের আওয়াজ ঘুরে বেড়াত জঙ্গলমহল জুড়ে। তৃণমূল ক্ষমতায় আসার পরে পরিস্থিতি বদলেছে। ভারী বুটের আওয়াজ কমেছে।জঙ্গলমহলের মাটিতে রক্তের বদলে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এইজন্য বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারে মানুষ।বাঁকুড়ার রাইপুরে ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাইপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠাকুরমনি সরণের সমর্থনে সবুজ সংঘের ক্লাবের মাঠে জনসভা করেন তিনি। এই সভা থেকে তিনি বলেছেন, বাঁকুড়ার শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। বাঁকুড়ায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আগে উন্নয়ন থমকে ছিল। তৃণমূল এসে সেই কাজ শুরু হয়েছে। তৃণমূল কথা দিলে কথা রাখে।

তাঁর কথায়, বাঁকুড়ার রাস্তাঘাট আগে খুব খারাপ ছিল। এখন সেই রাস্তা ঠিক করা হয়েছে। ব্রিজ থেকে জলপ্রকল্প তৈরি করা হয়েছে। অনেক অনুর্বর জমিকে উর্বর করা হয়েছে। আগামী দিনে আরও কাজ করা হবে। এমনই প্রতিশ্রুতি দিলেন দলনেত্রী। লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি বলেছেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। নোটবন্দির সময় থেকে বিষয়টি তাঁর মাথায় এসেছিল। লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য কোনও ধর্ম বা জাত দেখা হয়নি। সকলকেই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। বিধবাভাতা থেকে শুরু করে বার্ধক্যভাতা সবটাই দেয় সরকার। এখানেও তুলে ধরেছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা।

তৃণমূলের আমলে জিআই ট্যাগ পেয়েছে বালুচরি শাড়ি। একবার বাঁকুড়াতে গিয়ে বালুচরি শাড়ি হাতে নিয়ে খড়খড়ে দেখে তা পরিবর্তন করার কথা বলেছিলেন। বলেছিলেন, বর্তমানে মহিলারা নরম কাপড় পড়তে পছন্দ করেন। তারপরেই বালুচরিটা নরম হয়ে গিয়েছে। জঙ্গলমহলে শান্তি বজায় রাখতে আগামী দিনে তৃণমূলকে ভোট দেওয়ার কথাই বলেছেন। 

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী