চুপিচুপি রেস্তোরাঁয় আড্ডা, ফের মাহিরা শর্মার সঙ্গে মহম্মদ সিরাজের প্রেমের গুঞ্জন

ভিডিওতে সিরাজ এবং মাহিরাকে একই সময়ে রেস্তোরাঁয় বসে আড্ডা দিতে দেখা গিয়েছে। কিন্তু তাঁরা রেস্তোরাঁ থেকে আলাদাভাবে বেরিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট এবং ভারতীয় বিনোদন জগতের মেলবন্ধন চিরন্তন। বলিউডের অনেক নায়িকাই ক্রিকেটারদের প্রেমে পড়ে তাঁদের সঙ্গে সংসার পেতেছেন, আবার কারও কারও সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ভেঙে গিয়েছে। আবার প্রেমে না থাকলেও কোনও কোনও ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেমের জল্পনা ছড়িয়ে পড়ে মাঝে মধ্যেই। এমন অনেক উদাহরণও রয়েছে। তবে ক্রিকেট-বিনোদন জগতের পাওয়ার কাপল বলতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিই শিরোনামে থাকেন সর্বদা। এবার শোনা যাচ্ছে, ক্রিকেটার মোহাম্মদ সিরাজের প্রেমে পড়েছেন বিগবস-খ্যাত অভিনেত্রী মাহিরা শর্মা।

তাঁদের দুটিকে প্রায় একসঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের বের হতে দেখা গিয়েছিল। সেটা ক্যামেরাবন্দী হতেই তাঁদের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে ওঠে। দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে সিরাজ এবং মাহিরাকে একই সময়ে রেস্তোরাঁয় বসে আড্ডা দিতে দেখা গিয়েছে। কিন্তু তাঁরা রেস্তোরাঁ থেকে আলাদাভাবে বেরিয়েছিলেন। এমনকি মাহিরা ক্যামেরার থেকে মুখ আড়াল করছিলেন। ভিডিও ভাইরাল হতেই ভক্তরা দাবি করছেন, গোপনে মাহিরার সঙ্গে প্রেম করছেন ক্রিকেট তারকা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ভাল সময় কাটাচ্ছেন তাঁরা।

যদিও মাহিরা এবং সিরাজের প্রেমের গুঞ্জন এর আগেও শোনা গিয়েছিল। কিন্তু এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন মাহিরা নিজেই। তিনি বলেছিলেন, এই গুঞ্জনগুলির কোনও সত্যতা নেই। এবং মাহিরা বলেছিলেন, আপাততঃ তিনি কারো সঙ্গে প্রেম করছেন না। যদিও ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রীদের প্রেমের গুঞ্জন এর আগেও অনেকবার শোনা গিয়েছিল। অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে ঋষভ পন্থের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। এছাড়া সারা আলি খানের সঙ্গে শুভমন গিলেন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু কোনটাই ধোপে টেকেনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২