পশ্চিমবঙ্গে বাজার ধরতে আরও তিন শোরুম খুলল মালাবার গোল্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বিয়ের মরসুম। আর বিয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে সোনা-হিরের গয়না। সে কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে আরও তিনটি নতুন শোরুম চালু করল দেশের নামী গয়না প্রস্তুতকারক সংস্থা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বাগুইআটির রঘুনাথপুর,  শ্রীরামপুর ও কাঁচরাপাড়াতে নয়া শোরুম চালু করেছে। ফলে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়নার সম্ভার আরও বেশি মানুষের নাগালে এসে গেল। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১০টি শোরুম চালু করল সংস্থা।

নতুন করে চালু হওয়া তিনটে শোরুমেরই উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী এবং পশ্চিমবঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুক্মিণী মৈত্র। উপস্থিত ছিলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শীর্ষ আধিকারিকরা। তাঁদের মধ্যে অন্যতম অমিত রাউত, বিজনেস হেড – ইস্ট রিজিয়ন এবং তহসিল আহমেদ, রিজিওনাল হেড – ইস্ট রিজিয়ন। প্রত্যেকটা শোরুম ডিজাইন করা হয়েছে ক্রেতাকে একটা সুগঠিত ও বন্ধুত্বপূর্ণ খুচরো কেনাকাটার পরিবেশ জোগানোর জন্য। এগুলোর লেআউট এমন যে সহজে হাঁটাচলা করা যায়, পণ্যের ডিসপ্লে স্পষ্ট এবং প্রত্যেকের জন্য আলাদা রকমের ক্রেতা সহায়তা রয়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক খুচরো ব্যবসার মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি এই শোরুমগুলোতে সোনা, হীরে, প্ল্যাটিনাম এবং মূল্যবান রত্নের বিস্তৃত সম্ভার এক জায়গায় আনা হয়েছে। ফলে সাবেকি ও আধুনিক— দুরকম পছন্দের মানুষই এখানে সমাদৃত হবেন।

এই শোরুমগুলোতে আছে গয়নার বহু বিচিত্র সম্ভার। তার মধ্যে আছে বিয়ের কনের গয়না, অনুষ্ঠানভিত্তিক সম্ভার, উৎসবে পরার মত গয়না, দৈনন্দিন গয়নার ডিজাইন এবং সমসাময়িক স্টাইল। হীরে, না-কাটা হীরে, রত্ন, হাতে তৈরি সোনার জিনিস এবং পলকাটা গয়নার সিগনেচার গয়না কারিগরি, ডিজাইন ডিটেইলিং আর ক্রেতাদের বদলাতে পছন্দের মধ্যে ভারসাম্যের সূচক। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের চেয়ারম্যান এম পি আহমেদ বাংলায় একের পর এক শোরুম খোলা প্রসঙ্গে বলেন “মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জন্য পশ্চিমবঙ্গ হল অন্যতম প্রধান বাজার, যেখানে ক্রেতারা ডিজাইন আর গুণমান— দুটোকেই গুরুত্ব দেন। এই তিনটে শোরুম আমাদের একাধিক এলাকা জুড়ে বাড়তে থাকা চাহিদা পূরণ করার সুযোগ দেবে এমন এক পরিবেশে, যা সুগঠিত, বন্ধুত্বপূর্ণ এবং আমাদের আন্তর্জাতিক খুচরো ব্যবসার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

শোরুমে আসা ক্রেতারা স্বচ্ছ দাম নির্ধারণ, পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন, HUID অনুযায়ী তৈরি সোনার গয়না, সার্টিফায়েড হীরে, ওয়ান ইন্ডিয়া ওয়ান গোল্ড রেট নীতি আশা করতে পারেন। ফলে সারা ভারতে সোনার একই দাম নিশ্চিত করা সম্ভব হয়। ক্রেতারা তিনটে শোরুমেই এক্সক্লুসিভ অক্ষয় তৃতীয়া অ্যাডভান্স বুকিং অফারের সুবিধা পাবেন, ফলে উৎসবের হুড়োহুড়ি পড়ে যাওয়ার আগেই সোনা কেনা নিশ্চিত করতে পারবেন। এই ব্র্যান্ড গয়না বানানোর মজুরি শুরু করছে ৪.৯% থেকে, পাশাপাশি আছে পুরনো সোনার বিনিময়ে ০% টাকা কেটে নেওয়া। ফলে যেসব ক্রেতা এই শুভ দিনগুলোতে গয়নার আপগ্রেড করতে চাইছেন বা গয়নার লগ্নি করতে চাইছেন, তাঁদের আরও বেশি মূল্য এবং স্বচ্ছতা দেওয়া নিশ্চিত করা সম্ভব হবে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ