রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে পাপিয়াকে নিয়ে বিক্ষোভ, অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ব্যানার সিপিএমের

রাহুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। অভিনেতার মৃত্যুতে শোক সন্তপ্ত গোটা সোশ্যাল মিডিয়া। শুধু অভিনয় নয়, সাহিত্য চর্চা থেকে রাজনীতি সবেতেই অবাধ বিচরণ ছিল অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে গিয়ে তলিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা যায়, শুটিংয়ের ফাঁকে জলের গভীরে চলে গিয়েছিলেন রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। তবে শ্বেতাকে রেখে সমুদ্রের গভীরে এগিয়ে গিয়েছিলেন অভিনেতা।তখনই ঢেউয়ের তোড় সামলাতে না পেরে চোরাবালিতে পা আটকে ভেসে যান অভিনেতা। এবং ডুবতে থাকেন তিনি। শ্বেতা চিৎকার করতে শুরু করলে সিরিয়ালের টেকনিশিয়ান রা জলে ঝাঁপ দেন, প্রথমে শ্বেতা এবং অনেকক্ষন নিখোঁজ থাকার পরে রাহুলকে উদ্ধার করে দিঘার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝ পথেই মৃত্যু হয় অভিনেতার।

রাহুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। অভিনেতার মৃত্যুতে শোক সন্তপ্ত গোটা সোশ্যাল মিডিয়া। শুধু অভিনয় নয়, সাহিত্য চর্চা থেকে রাজনীতি সবেতেই অবাধ বিচরণ ছিল অভিনেতার। অন্যায় দেখলে সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করতেন। চলচ্চিত্র থেকে ধারাবাহিক, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকে পাথর তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং অভিনেতার মা। এই মুহূর্তে অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর দেহ পরিবারের কাছ তুলে দেওয়া হবে। এরপর কলকাতায় নিয়ে আসা হবে অভিনেতার দেহ। আজ সকালে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর বিজয়গড়ের বাড়ির সামনে বড় পোস্টার লাগাল সিপিএম রাজনৈতিক দল। অন্যদিকে সোমবার সকালে রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থী।রাহুলের মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। অনেকেই শুটিংস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তাঁর সঙ্গে ছিলেন তাঁর অনুরাগী, অনুগামীরা। কিন্তু তিনি সেখানে গিয়ে শোক জানাবেন কি, উল্টে ‘ভারতমাতা কি জয়’ শ্লোগান তোলেন, তাতেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। দাবি করেন, এটা শ্লোগান তোলার জায়গা নয়। রাহুলের মৃত্যু নিয়েও রাজনীতি হচ্ছে। এলাকাবাসীদের দাবি, রাহুল পাড়ার ছেলে। সারারাত বহু মানুষ তাঁর বাড়িতে এসেছেন। অনেক রাজনৈতিক নেতারাও এসেছেন। কিন্তু কেউ শ্লোগান তোলেননি। পাপিয়া আসার পরই সেখানে স্লোগানিং শুরু হয়ে যায়। এখানে যে কোনও রাজনৈতিক দলের লোকজন আসতে পারেন। কিন্তু কোনওভাবেই স্লোগানিং করা যাবে না। এটা প্রচারের উপযুক্ত জায়গা নয়। তাঁকে ঘিরে ধরেন স্থানীয়েরা। কেউ কেউ ফিরে যাওয়ার কথাও বললেন। ঘটনাকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয় বিজয়গড়ের মোড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। সকালে প্রচারে বেরিয়ে ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গিয়েছিলেন পাপিয়া অধিকারী। বিজেপি কর্মীদের নিয়ে তিনি এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, প্রয়াত অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন তিনি। তাতেই ঝামেলা শুরু হয়। রাহুলের বাড়ি থেকে বেরিয়ে আসার পর বিক্ষোভের মুখে পড়েন পাপিয়া। এদিকে রাহুলের মৃত্যু নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে দুর্ঘটনার ভিডিও তাঁদের হাতে এসেছে। যেহেতু সমুদ্র সৈকতে শ্যুটিং চলছিল, সেখানে অন ছিল ক্যামেরা। তালসারির বিচে যে সময়ে দুর্ঘটনাটি ঘটে, সেই সময়ে সমুদ্রমুখী করে প্লেস করা ছিল অনেকগুলো ক্যামেরা। দুর্ঘটনার দৃশ্য অজান্তে ক্যামেরায় অজান্তে বন্দি হয়ে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, রাহুল আর শ্বেতা হাত ধরে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য শ্যুটিংয়ের অংশ হিসেবেই রেকর্ড করা হয়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২