বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর তফশিলি শংসাপত্র ভুয়ো দাবি করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ভোটের আগেই অন্য চেহারা নিল বনগাঁর রাজনীতি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী  ঋতুপর্ণা আঢ্য ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছেন এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী স্বপন মজুমদার৷ তার দাবি, অবৈধ উপায়ে এসসি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য| হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি স্বপনবাবু নির্বাচন কমিশনেও লিখিতভাবে নালিশ ঠুকেছেন। ওই নালিশে ঋতুপর্ণার মনোনয়নপত্র বাতিলের দাবী জানিয়েছেন তিনি। যদিও বিজেপি প্রার্থীর মামলা দায়েরকে গুরুত্বই দিচ্ছেন না তৃণমূল প্রার্থীর বাবা তথা এলাকার দাপুটে নেতা শঙ্কর আঢ্য। তাঁর পাল্টা দাবি, হার বুঝতে পেরে নাটক করেছেন স্বপনবাবু৷

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ আসন তেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন স্বপন মজুমদার। এবারেও পদ্ম প্রতীকে প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন সমাজপ্রভাবী ঋতুপর্ণা আঢ্য। দুজনের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। ভোট প্রচার যখন তুঙ্গে ঠিক তখনই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর অভিযোগ, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন জোৎস্না আঢ্য এবং শঙ্কর আঢ্য৷  পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৯ কোটি টাকা তারা আত্মসাৎ করেছিলেন৷ এছাড়া জল প্রকল্পে ৯৮ কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিতে ওই দুজন জড়িত৷ বিজেপি প্রার্থী দাবি করেছেন, ‘তথ্য জানার অধিকার আইনে আরটিআই করে জানতে পেরেছেন তৃণমূল প্রার্থীর বাবা-মা এর আগে যখন ভোটে দাঁড়িয়েছিল তখন তারা জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন৷ এবার মহকুমা শাসককে প্রভাবিত করে একদিনের মধ্যে মেয়ের জন্য শংসাপত্র বের করেছেন শঙ্কর আঢ্য।’

যদিও বিজেপি প্রার্থীর দাবি উড়িয়ে এলাকার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য বলেন, ‘ ১৫-১৬ বছর ধরে স্বপনবাবু কি ঘুমিয়ে ছিলেন? ঋতুপর্ণা যখন প্রার্থী হয়েছে এবং জনসমর্থন যখন তার দিকে ঝুঁকে পড়েছে তখন এইসব মিথ্যে অভিযোগ তুলে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে প্রার্থীকে কালিমালিপ্ত করার চক্রান্ত করা হচ্ছে। আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে৷’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?