‘কলকাতায় ফিরে দেখা হবে, এটাই শেষ কথা’, রাহুলের শেষকৃত্যে কেন যাননি ভাস্কর?

রবিবার শুটিং শেষে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়ে ছিলেন অভিনেতা। তাঁরা নাচের দৃশ্যের শুটিং কর ছিলেন। তখনই পা পিছলে পড়ে যান অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমুদ্রে ডুবে অকালেই মারা গিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল হয়েছে কেওড়াতলা মহা শ্মশানে হয়েছে তাঁর শেষকৃত্য। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কেউ বলছেন, অভিনেতা বোটে চেপে ঘুরতে গিয়ে মাঝ সমুদ্রে পড়ে গিয়েছেন। আবার কেউ বলছেন, রবিবার শুটিং শেষে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়ে ছিলেন অভিনেতা। তাঁরা নাচের দৃশ্যের শুটিং কর ছিলেন। তখনই পা পিছলে পড়ে যান অভিনেত্রী। আর তাঁকে বাঁচাতে গিয়েই সমুদ্রের ঢেউয়ে ভেসে যান রাহুল। আবার কেউ বলছেন, সমুদ্রে ঘুরতে গিয়ে শ্বেতাকে রেখেই তিনি সমুদ্রের গভীরে চলে গিয়ে ছিলেন। বড় ঢেউ আসায় তিনি নিজেকে সামলাতে পারেননি ডুবে যান।

তবে শোনা যায়, ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুরু হতেই ধারাবাহিকের টেকনিশিয়ানরা ঝাঁপ দিয়ে শ্বেতাকে উদ্ধার করতে পারলেও রাহুল তলিয়ে যান। ঘন্টাখানেক তিনি জলেই ডুবেছিলেন। তাতেই তাঁর মৃত্যু হয়। যদিও ভোলে বাবা পার করেগা-এর প্রোডাকশন ম্যানেজার বলেন, রাহুলকে জল থেকে উদ্ধার করার পরেও তাঁর প্রাণ ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। যদিও তাঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলে হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর এবং তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। অভিনেতার কলাকুশলীরাও বিশ্বাস করতে পারছেন না যে, তিনি আর এই পৃথিবীতে নেই। ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জ্যাঠার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দার দর্শকরা উজানের সঙ্গে জ্যাঠার বেশ কিছু খুনসুটির দৃশ্য দেখেছেন। রাহুলের মৃত্যু তিনিও মেনে নিতে পারছেন না। মৃত্যুর আধ ঘণ্টা আগেও যে রাহুলের সঙ্গে শট্‌‌‌ দিয়েছিলেন তিনি।

রাহুলের মৃত্যুতে মানসিক ভাবে বিধ্বস্ত ভাস্কর। অভিনেতা জানিয়েছেন, সাদা কাপড়ে মোড়া রাহুলকে দেখতে যাওয়ার ক্ষমতা তাঁর ছিল না। তাই রাহুলের বাড়ি বা কেওড়াতলা, কোথাও যাননি তিনি। রাহুলের সঙ্গে কাটানো শেষ স্মৃতি আগলে রাখতে চান তিনি। ঘটনার সময় তাঁর অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রাহুলদের শট্‌ চলছিল। ওখান থেকে যখন ফিরছেন, তখন রাহুল তাঁকে বলেছিল, ‘কলকাতায় ফিরে দেখা হবে।’ সেই কথাটা এখনও অভিনেতার কানে বাজছে। রাহুলের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন উঠছে। শুটিংয়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। আজ তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ১০ থেকে ১২ জনকে জেরা করেছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। এদিকে রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ হিসেবে প্রোডাকশন হাউসকে ১ কোটি টাকা দেওয়ার দাবি করেছে ভারতের সিনে সংগঠন।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের