নবদ্বীপে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য ,প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল, চিন্তিত পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: নিয়ম ভাঙার মাশুল ফের রক্ত দিয়ে চোকাতে হল সাধারণ মানুষকে। নদিয়ার নবদ্বীপ শহরে বেপরোয়া ও অতিরিক্ত যাত্রীবোঝাই টোটো(TOTO) চলাচলের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। প্রাচীন মায়াপুর(Mayapur) সংলগ্ন নিমতলা মোড়ে যাত্রীবোঝাই একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, গুরুতর জখম হন অন্তত ১০ জন যাত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে একটি টোটোতে সর্বোচ্চ ৫ জন যাত্রী বহনের নিয়ম, সেখানে প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল গাড়িটি। অতিরিক্ত ওজনের কারণে টোটোর ভারসাম্য বিঘ্নিত হয়। ঠিক সেই সময় সামনে একটি সাইকেল চলে আসায় চালক হকচকিয়ে নিয়ন্ত্রণ হারান, এবং মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে পড়ে রাস্তার উপর।

দুর্ঘটনার পর তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে(Nabwadip Hospital)। মোট ৮ জন যাত্রীর সবাই আহত হন। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হলেও, একজন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর ডান পায়ে গুরুতর চোট লাগে।পেশি বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। জরুরি অস্ত্রোপচার করে তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, আহতরা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর(Sonarpur) এলাকা থেকে বেড়াতে এসেছিলেন তাঁরা। সোমবার মায়াপুরে থাকার পর মঙ্গলবার নবদ্বীপে ঠাকুর দর্শনে বেরিয়েছিলেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে, যাত্রীদের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুও ছিল। মায়াপুর থেকেই টোটোটি বুক করা হয়েছিল বলে জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একাধিক সতর্কতা সত্ত্বেও বহু টোটোচালক বেপরোয়া ভাবে নিয়ম ভেঙে চলাচল করছেন। অতিরিক্ত যাত্রী তোলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই নবদ্বীপের প্রতাপনগর(Pratapnagar) এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।প্রশ্ন উঠেছে,একটির পর একটি দুর্ঘটনা সত্ত্বেও কেন লাগাম টানা যাচ্ছে না? প্রশাসনের নজরদারি কি যথেষ্ট নয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অদৃশ্য কারণ? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। যেখানে বিপন্ন নবদ্বীপ ঘুরতে আসা পর্যটকদের জীবনও।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ