শান্তিপুরে ভোটার তালিকা থেকে ৪,০০০ নাম বাদ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

এবার এসআইআর তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোট। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভোট প্রচার শুরু করে দিয়েছে। ভোটের প্রস্তুতি তুঙ্গে। প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যের প্রধান তিন রাজনৈতিক দলের। তবে ভোট যত এগিয়ে আসছে, ততই যেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ বাড়ছে রাজ্যবাসীদের। এসআইআরের চার নম্বর সাপ্লিমেন্টারি তালিকা ইতিমধ্যেই বেরিয়েছে। তাতেই নাম বাদ পড়েছে একাধিক ভোটারের। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক কতজনের নাম বাদ পড়েছে তা আড়ালেই রেখেছে নির্বাচন কমিশন। তাতেই ক্ষোভে ফুঁসছেন মালদা থেকে মুর্শিদাবাদ, নদিয়া-সহ গোটা রাজ্যের মানুষ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রতিবাদ করলেও কাজের কাজ কিছু হয়নি। নির্বাচন কমিশন তাদের একই পন্থা কাজে লাগিয়ে চাপে ফেলছে সাধারণ মানুষজনদের। এবার এসআইআর তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে তাঁদের। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

শুধু তাই নয়, উত্তর চাঁদরা অঞ্চলের একাধিক বুথেও একই অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে ১৮ নম্বর বুথের মাঠপাড়ায় ৩০৫ জন, ১৯ নম্বর বুথের দেবনাথ পাড়ায় ৪৭৪ জন, ২৪ নম্বর বুথের মধ্য চাঁদরায় ৪০৭ জন, ২০ নম্বর খলসি বুথে ১৪২ জন এবং ২৩ নম্বর বুথের দক্ষিণ চাঁদরায় ৯৫ জন ভোটারের নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে সেই এলাকায় প্রায় ১৩ হাজার ভোটারের মধ্যে ৪ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। তাতেই বিক্ষোভ ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, বাদ যাওয়া ভোটারের তালিকায় রয়েছে আদিবাসী, স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায় এবং অন্যান্য বিভিন্ন জাতির মানুষের নাম। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কিনা, তা নিয়েই সন্দেহ প্রকাশ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। তবে এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। এক আইনজীবী প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে এলাকাবাসীকে পরামর্শ দিয়েছেন, কীভাবে তাঁরা তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে পারবেন। এই বিষয়ে আগামিকাল ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা নাম বাদ যাওয়া ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে জানানো হয়েছে।

যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির সদস্য কানাই দেবনাথ, চেয়ারম্যান তপন সরকার, অঞ্চল সভাপতি পরেশ সরকার এবং আরবান্দি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপালী দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। তবে এই প্রথম নয়, মঙ্গলবার একই কারণে মালদার ইংরেজ বাজারের সাট্টারি গ্রামে নির্বাচন কমিশনের বিশেষ অবজারভারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার SIR-তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি গতকাল মুর্শিদাবাদের মীরজাফরের বংশধরেরাও অভিযোগ করেন যে, তাঁদের নামও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বিধানসভা ভোটের মুখে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ডিলিট হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এই নিয়েও চলছে জোর চর্চা। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে বারবার বিজেপির চক্রান্ত বলে তোপ দেগেছেন রাজ্যের শাসকদল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২