বৃহস্পতিবার মমতার বাড়ির সামনে দিয়ে মিছিল করবেন অমিত শাহ ,সঙ্গী শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ২ রা এপ্রিল হাজরা মোড় থেকে পদযাত্রা করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha)। আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত হেঁটে যাবেন তিনি। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাজরা রোড হয়ে পা মেলাবেন তিনি ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাবেন তিনি। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে নমিনেশন জমা দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । সেই নমিনেশন জমা দেওয়ার জন্য যে মিছিল হবে সেই মিছিলে সামিল হবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

এদিকে ইতিমধ্যে নন্দীগ্রামের কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামের জন্য শুভেন্দু নমিনেশন জমা দেন।নন্দীগ্রাম রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে, হলদিয়াতে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন,হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবে। আমি যেদিন কালীঘাটে(Kalighat) পূজা দিতে যাই, মমতা ব্যানার্জি সেদিন নামাজ পড়তে যায়। যারা রাম মন্দিরের বিরোধিতা করে তারা সনাতনী ভূমি থেকে জিততে পারেনা। মন্তব্য ছিল শুভেন্দু’র।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন ধর্মেন্দ্র প্রধান। সভায় এসে যোগ দেন শুভেন্দু অধিকারী। সভা শেষে হলদিয়া মহকুমার তিন বিধানসভা হলদিয়া মহিষাদল ও নন্দীগ্রামের তিন বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে হলদিয়া মহকুমার তিন বিধানসভা হলদিয়া,মহিষাদল ও নন্দীগ্রামের তিন বিজেপি প্রার্থীরা পদযাত্রা করে এসে মনোনয়ন পত্র জমা দেন।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!