২ এপ্রিল মঙ্গলের গোচর, ৪ রাশির জাতকদের জীবনে দুর্যোগ ঘনিয়ে আসছে…

মঙ্গল গ্রহকে শক্তি এবং সাহসের গ্রহ বলা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, মঙ্গল ২০২৬ সালের ২ এপ্রিল, বৃহস্পতিবার, বিকেল ৩:৩৭ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহকে শক্তি এবং সাহসের গ্রহ বলা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, মঙ্গল ২০২৬ সালের ২ এপ্রিল, বৃহস্পতিবার, বিকেল ৩:৩৭ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি জল রাশি, আর মঙ্গল অগ্নি রাশি, তাই এই সংমিশ্রণটি অদ্ভুত। উল্লেখযোগ্যভাবে, মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে, ইতিমধ্যে সেখানে শনি রয়েছে। যার ফলে শনি-মঙ্গলের সংযোগে প্রতিকূল সময় তৈরি হবে। মঙ্গল ২০২৬ সালের ২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত মীন রাশিতে থাকবে, এদিকে ১৪ এপ্রিল পর্যন্ত সূর্যও মীন রাশিতে থাকবে। সুতরাং একই সময়ে মীন রাশিতে তিন গ্রহের উপস্থিতি কিছু রাশির জন্য পরিস্থিতিকে জটিল করে তুলবে। এই মর্মে কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে?

এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নইলে তাঁরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এছাড়া বৃষ রাশির জাতকদের খরচ বাড়তে পারে, তাই তাদের বাজেটের ব্যাপারে সচেতন থাকতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকা দেরও কথাবার্তায় সতর্ক থাকতে হবে, নয়তো তাঁদের ভুল কথায় ছোটখাটো বিবাদের সৃষ্টি হতে পারে। অন্যদিকে, মীন রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে, কারণ এই সংযোগটি তাদের নিজেদের রাশিতেই তৈরি হচ্ছে। এই সময়ে রাশিগুলি র জাতক-জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারেও কিছুটা সতর্কতা থাকতে হবে। মাথাব্যথা, মানসিক চাপ এবং উদ্বেগের সমস্যা বাড়তে পারে। তাই, আপনার দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখুন, প্রচুর পরিমাণে জল পান করুন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এই সময়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো।

জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গলের গোচর দেশ ও বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। যার ফলে রাজনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক ঘটনাপ্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। তবে, এসব নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাটাই বেশি জরুরি। তবে এই সময়টির সদ্ব্যবহার করতে কিছু সহজ উপায় রয়েছে। এই সময় অভাবগ্রস্তদের, বিশেষ করে কর্মরতদের সাহায্য করুন এবং তাঁদের প্রতি সদয় হোন। মন্দিরে সেবা করুন, ভগবান হনুমানের আরাধনা করুন, বয়ঃজ্যেষ্ঠদের সম্মান করুন। এর মাধ্যমে নেতিবাচক প্রভাব দূর হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২