‘ভোট ভাগাভাগি করলে, আপনার ঠিকানা থাকবে না’, চরম বার্তা দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈষ্ণবনগর : ভোট ভাগাভাগি করলে, আপনার ঠিকানা থাকবে না। মালদার বৈষ্ণবনগর থেকে এমনই চরম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই নির্বাচন একের পর এক নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে ২টি জনসভা করে মালদায় চলে আসেন। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের কৈবল্য তারিণী কৈলাস তপোবন শ্মশান মাঠে জনসভা করেন তিনি। এখানেই ভোট টাকা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এরা ইচ্ছে করে ভোট কেটেছে। এখান থেকে তাড়ানোর জন্য ভোট কেটেছে। তৃণমূল থাকতে একটা লোককেও তাড়াতে দেওয়া হবে না। সীমান্তে ভয় দেখানো হতে পারে, ভয় পাবেন না। ইচ্ছে করে ইট মারবে, অশান্তিতে পা দেবেন না। বিজেপির গেমপ্ল্যান মেনে কাজ চলছে। জোর করে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। এজেন্সিকে কাজে লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

এদিন তাঁর কথায় উঠে এসেছে একাধিক পরিকল্পনার কথা। বিজেপির কিছু নেই। মেঘের আড়াল থেকে চক্রান্ত করে বিজেপি। সংবিধান, সংসদ, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।  কমিশনকেও নিশানা করে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিজেপির কথায় কাজ করছে তাঁরা। বাংলা দিল্লি দখলের পথ দেখাবে। বাংলা কারও কাছে মাথা নত করে না।

গনি খানের গড়ে কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। বলেছেন, কোনও কথা বলে না কংগ্রেস। মুখে কুলুপ এঁটে থাকে।  শুধু নির্বাচনের সময় প্রার্থী দেয়। এরা ঠিক থাকলে গতবারেই বিজেপি ক্ষমতায় আসত না। তৃণমূলই একটা মাত্র দল, যাঁরা লড়াই করে। মালদার সভাতেও সবাইকে নিয়ে লড়াই করার কথা বলেছেন তিনি।সবাইকে নিয়েই চলতে চান তিনি।  হঠকারি সিদ্ধান্ত বাংলার নাম খারাপ করে দিয়েছে। দুর্দান্তভাবে খেলার কথা বলেছেন। বাংলা থেকে প্রথমে তাড়ানো হবে, তারপর দিল্লি থেকে তাড়ানো হবে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২