বিক্ষিপ্ত অভিযোগের মধ্যে দিয়ে ভোট চলছে ৪ পুরনিগমে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের চার পুরনিগমে ভোট গ্রহণের পালা। চলবে বিকাল ৫টা পর্যন্ত। কোভিডে আক্রান্ত ভোটাররা অবশ্য বিকাল ৫টা থেকে ভোট দিতে পারবেন। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের বুথের লাইনে দাঁড়াতে হবে। এদিন সকাল থেকেই কার্যত রাজ্যজুড়ে ছিল হালকা ঠাণ্ডার আমেজ। তার মধ্যেই বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে শুরু হয় ভোট গ্রহণের পালা। সকাল ৯টা পর্যন্ত এই চার পুরনিগমে গড়ে ১২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। চারটি পুরনিগমের মধ্যে চন্দননগর বাদ দিয়ে বাকি ৩টি পুরনিগম থেকেই বিক্ষিপ্ত অভিযোগ মিললেও, বড় ধরনের কোনও অশান্তির খবর মেলেনি। চার পুরনিগমেই অবশ্য ঠাণ্ডার জন্য সকালের দিকে ভোটের গতি কিছুটা কম থাকলেও বেলা বাড়তেই বুথে বুথে লম্বা লাইন পড়ে গিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, ভোটদানের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে বিধাননগর। প্রথম দু-ঘণ্টায় বিধাননগরে ১৪ শতাংশ ভোট পড়েছে। শিলিগুড়ি ও আসানসোলে ভোটদানের হার ১৩ শতাংশ। চন্দননগরে ১১ শতাংশ ভোট পড়েছে। চার পুরনিগমে মোট ওয়ার্ড সংখ্যা ২১৭টি। যদিও চন্দননগরে এক বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় এদিন মোট ২১৬টি ভোট গ্রহণের পালা চলছে। এই ২১৬টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ড রয়েছে আসানসোলে। সেখানে ওয়ার্ড সংখ্যা ১০৬টি। শিলিগুড়িতে ওয়ার্ড সংখ্যা ৪৭, বিধাননগরে ৪১ এবং চন্দননগরে ৩৩টি। যদিও এদিন চন্দননগরে ৩২টি ওয়ার্ডে ভোট হচ্ছে। চার পুরনিগমে এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট চললেও বিধাননগর থেকে একাধিক বুথে বহু জাল ভোটারের ভোটদানের অভিযোগ তুলেছেন বিরোধীরা। যদিও কমিশনের তরফে এনিয়ে এখনও পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। মুখ খোলেনি পুলিশও। তৃণমূলের দাবি, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিধাননগর সহ চার পুরনিগমেই মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা