ভিসা ছাড়াই ভিয়েতনাম ভ্রমণ? আছে বড় শর্ত, সতর্ক করল ভারত সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভিসা ছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ অনেক ভারতীয় পর্যটকের কাছেই আকর্ষণীয়। তবে ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কোয়ার্ক আইল্যান্ড-এ ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা থাকলেও এর সঙ্গে জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত।  এমনটাই জানিয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের জারি করা সাম্প্রতিক পরামর্শ অনুযায়ী, ভিসা ছাড়া প্রবেশের এই সুবিধা শুধুমাত্র ফু কোয়ার্ক দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ। পর্যটকরা এই ব্যবস্থায় ভিয়েতনামের মূল ভূখণ্ডে যেতে পারবেন না। অর্থাৎ হ্যানই বা হো চি মিন সিটি শহরে যেতে হলে আগে থেকেই বৈধ ভিসা নিতে হবে।

দূতাবাস তরফে আরও জানিয়েছে, অনেক সময় অপ্রত্যাশিত পরিস্থিতি, যেমন চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা বা ফ্লাইট বাতিল, পর্যটকদের দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে যেতে বাধ্য করতে পারে। কিন্তু সেই সময় যদি ভিসা না থাকে, তাহলে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। চিকিৎসা পরিষেবায় দেরি, চলাচলে বিধিনিষেধ এবং ইমিগ্রেশন জটিলতা দেখা দিতে পারে। এই কারণেই ভারতীয় নাগরিকদের আগাম সতর্ক করে দূতাবাস জানিয়েছে, শুধুমাত্র দ্বীপ ভ্রমণের পরিকল্পনা থাকলেও আগে থেকেই ভিয়েতনামের বৈধ ভিসা নিয়ে নেওয়াই নিরাপদ।

আরও পড়ুন: স্ক্রিনটাইম ছেড়ে প্রকৃতির কোলে, বিশ্ব স্বাস্থ্য দিবসে ডিজিটাল ডিটক্স ভ্রমণের নতুন দিশা

এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে—পাসপোর্ট হারানোর ঝুঁকি। সাম্প্রতিক সময়ে ভিয়েতনামে ভ্রমণকালে বহু ভারতীয় পর্যটকের পাসপোর্ট হারানোর ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রথমেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং পরে তা ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে জমা দিতে হবে। যদিও জরুরি ভ্রমণ নথি দ্রুত দেওয়ার চেষ্টা করা হয়, তবুও দেশ ছাড়ার জন্য প্রয়োজনীয় এক্সিট পারমিট পেতে সাধারণত ৩ থেকে ৫ কর্মদিবস সময় লাগে। এই সময় পর্যটকদের ভিয়েতনামেই অবস্থান করতে হয়। সব মিলিয়ে, ভিসা-মুক্ত সুবিধা থাকলেও তা পুরো ভিয়েতনাম ভ্রমণের জন্য প্রযোজ্য নয়। তাই নিরাপদ ও ঝামেলামুক্ত সফরের জন্য আগে থেকেই সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা