ভালোবাসার সপ্তাহে ক্যান্ডেল লাইট ডিনার জমে যাক ‘বেকড ম্যাঙ্গো চিজ কেক’য়ে

ভালোবাসার সপ্তাহে কাজের ফাঁকে সময় বের করে পার্টনারের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার সারার প্ল্যান রেখেছেন বাড়িতেই? তাহলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন ডেজার্ট আইটেম 'বেকড ম্যাঙ্গো চিজ কেক'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার সপ্তাহ উদযাপনে মেতেছেন সকলেই। ভালোবাসার সপ্তাহে কাজের ফাঁকে সময় বের করে পার্টনারের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার সারার প্ল্যান রেখেছেন বাড়িতেই? তাহলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন ডেজার্ট আইটেম ‘বেকড ম্যাঙ্গো চিজ কেক’।

উপকরণঃ

ক্রিম চিজ- ৩০০ গ্রাম

ভ্যানিলা বিস্কুট- ৫০-৬০ গ্রাম

আইসিং সুগার- ১০০ গ্রাম

ম্যাঙ্গো পাল্প- ৭-৮ টেবিল চামচ

ডিম- ১ টি

কর্নফ্লাওয়ার- ১০ গ্রাম

লেবুর রস- ২ চা চামচ

ফ্রেশ ক্রিম- ৯০-১০০ গ্রাম

ভ্যানিলা এসেন্স- ২ মিলিগ্রাম

প্রণালীঃ প্রথমে ভ্যানিলা বিস্কুটগুলি ক্রাশ করে নিয়ে তাতে আইসিং সুগার ও মাখন ভালোভাবে গলিয়ে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেলে মিশ্রণটি কেকের মোল্ডে সামান্য মাখন ব্রাশ করে একটি বাটার পেপার রেখে তাতে ঢেলে একটি লেয়ার তৈরি করে নিন। এবার অন্য একটি পাত্রে ক্রিম চিজ, চিনি ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে তাতে ডিম, ম্যাঙ্গো পিউরি, লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি কেকের মোল্ডে আরও একটি লেয়ার তৈরির জন্য ঢেলে দিন। ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ৪০-৪৫ মিনিট মত বেক করুন। বেক করা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে আপনার ক্যান্ডেল লাইট ডিনারে জমিয়ে খান ‘বেকড ম্যাঙ্গো চিজ কেক’। 

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!