দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক কেলেঙ্কারির পর্দা ফাঁস

আর্থিক নয়ছয়ের পরিমাণ ২২, ৮৪২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হর্ষদ মেহতার পর ফের বড় ধরনের আর্থিক জালিয়াতির খবর প্রকাশ্যে এলো। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে গিয়েছে জাহাজ নির্মাণ সংস্তা এবিজি শিপইয়ার্ড। আর্থিক নয়ছয়ের পরিমাণ ২২, ৮৪২ কোটি টাকা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শনিবার এবিজি এবং সংস্থার ডিরেক্টর ঋষি আগরওয়াল, সন্থানাম মুথুস্বামী এবং অশ্বিনীকুমার, রবি বিমল নেভেতিয়া এবং এবিজি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা রুজু করেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আর্থিক নয়ছয়ের বিষয়টি প্রথম নজরে আসে ভারতীয় স্টেট ব্যাঙ্ক নেতৃত্বাধীন কনসর্টিয়ামের। তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হলে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অভিযান চলে শনিবার। একসঙ্গে সুরাত, বাহরুচ, মুম্বই, পুনে-সহ একাধিক জায়গায়।

জানা গিয়েছে, আর্থিক ঘোটালার বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে আনা হয় ২০১৯-য়ের ৮ নভেম্বর। এক বছর বাদে গত ১২ মার্চ স্টেট ব্যাঙ্ক নেতৃত্বাধীন কনসর্টিয়ামের কাছে আরও তথ্য চেয়ে পাঠায় সিবিআই। সেই তথ্য পেশের পাশাপাশি কনসর্টিয়াম ওই বছর অগাস্টে নতুন করে এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর সিবিআই ওই সংস্থার বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সংস্থার কয়েকজন আধিকারিকের দল কয়েকটি ভাগে ভাগ হয়ে সংস্থার বেশ কয়েকটি অফিসে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। ’

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের