কন্যার প্রথম ঝলক সামনে আনলেন রণদীপ, একরত্তির কী নাম রাখলেন অভিনেতা?

এমন মর্মে শুক্রবার (১০ এপ্রিল) মেয়ের নাম এবং প্রথম ঝলক সামনে আনলেন 'হাইওয়ে' অভিনেতা রণদীপ হুডা এবং লিন। সুন্দর দাম্পত্য জীবনে তাঁরা বাবা-মা হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্চেই বাবা হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী লিন লাইশরাম। স্ত্রী গর্ভবতী হওয়ার কয়েক মাস পরেই খবরটি ভক্তদের জানান এই দাপুটে তারকা। স্ত্রীকে নিয়ে জমকালো বেবিমুনের ফটোশুটও সেরেছেন তারকা জুটি। কিন্তু তাঁদের পিতৃত্ব-মাতৃত্ব সেলিব্রেট করার ধরন যেন সবার থেকে আলাদা। ছিমছামভাবে সেলিব্রেশন করেছেন। পোশাক ফাঁক করে নয়, পোশাকের উপর দিয়েই বেবি বাম্প ফুটিয়ে তুলেছেন লিন। তবে বর্তমানে সেলিব্রিটি সন্তানদের মুখ লুকিয়ে রাখা অন্যতম ট্রেন্ডিংয়ে রয়েছে। কিন্তু তাঁদের মুখ বা নাম শোনার অপেক্ষায় থাকে গোটা দেশ। বিশেষ করে, সেলিব্রিটিদের নামে অনেক সাধারণ মানুষ তাঁদের সন্তানদের নাম রাখেন।

এমন মর্মে শুক্রবার (১০ এপ্রিল) মেয়ের নাম এবং প্রথম ঝলক সামনে আনলেন ‘হাইওয়ে’ অভিনেতা রণদীপ হুডা এবং লিন। সুন্দর দাম্পত্য জীবনে তাঁরা বাবা-মা হয়েছেন। তাঁদের পরিবারে এখন উৎসবের মেজাজ।আজ রণদীপ সোশ্যাল মিডিয়ায় তাঁর একরত্তি মেয়ের প্রথম ঝলক শেয়ার করেছেন। পোস্টে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী লিন লাইশরাম তাঁদের মেয়েকে পরম আদরে ও স্বাচ্ছন্দ্যে কোলে ধরে আছেন। রণদীপ তাঁর মেয়েকে তাঁর জগতের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করেছেন। পিতৃত্বের এই আবেগঘন মুহূর্তটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি শুধু তাঁর আনন্দই প্রকাশ করেননি, তাঁর মেয়ের নামও প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি তাঁর আদরের মেয়ের নাম রেখেছেন ‘ন্যোমিকা হুডা।’

 

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

অভিনেতা লিখেছেন যে ন্যোমিকা শব্দের অর্থ হল ‘ঈশ্বরের কৃপা, মুক্তি এবং আকাশের মতো অসীম শক্তি।’ নিজেদের আনন্দ প্রকাশ করে রণদীপ ও লিন বলেছেন, “আমাদের মেয়ের নাম রাখাটা আমাদের জন্য একটি অত্যন্ত বিশেষ এবং আবেগঘন মুহূর্ত ছিল। ‘ন্যোমিকা’ নামটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে যে এটিই সবচেয়ে উপযুক্ত নাম। গত মাস থেকে আমাদের জীবনে চমৎকারভাবে পরিবর্তন হচ্ছে। আমরা বাবা-মা হিসেবে এই নতুন যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’ অভিনেতা রণদীপ হুডা এবং লিন লাইশরাম ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেইতেই প্রথা মেনে বিয়ে করেছিলেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২