Loading live market data...
Loading active stocks...
Connecting...

আপনার জন্মকুন্ডলীতে শনির উপস্থিতি কোথায়? এই তিনটি স্থানে গ্রহরাজের অবস্থান অশুভ

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিদেবের কথা উঠলেই সকলে ভয় পায়। অনেকেই আতঙ্কিত হন। কিন্তু শনিদেব সবসময় আতঙ্কের বা ভয়ের নন। তিনি কর্মফল দেন। জাতক-জাতিকারা যে কর্ম করেন, নির্দিষ্ট সময়ে তার ফল দেন গ্রহরাজ শনিদেব। শনিদেবের অবস্থান শুভ হয়, তবে তিনি আপনাকে রাজকীয়তা, সম্পদ, সম্মান এবং ব্যক্তিগত অগ্রগতি দিয়ে আশীর্বাদ করতে পারেন। জন্মকুন্ডলীতে শনিদেবের তিন অবস্থান অশুভ হয়। আসুন জেনে নেওয়া যাক কোন জায়গায় শনিদেব থাকলে অশুভ। 

মানুষকে তাদের কৃতকর্ম অনুসারে পুরস্কৃত ও শাস্তি দেন শনিদেব। শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শনির অশুভ বা খারাপ অবস্থান জীবনকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলে। জ্যোতিষীরা শনিকে তিনটি অবস্থানের মধ্যে সবচেয়ে অশুভ বলে মনে করেন। এই তিনটি ভাবে অবস্থান করলে শনি জাতকের উপর অশুভ ফল প্রদান করে।

জন্মকুণ্ডলীর প্রথম ভাবকে লগ্নভাব বলা হয়ে থাকে। সূর্যকে এই ভাবের অধিপতি গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি এবং সূর্যের মধ্যে শত্রুতা রয়েছে। তাই, প্রথম ভাবে শনির অবস্থান ব্যক্তির উপর অশুভ প্রভাব ফেলতে পারে। এখানে শনি থাকলে সাহস কমিয়ে দেয়, ব্যক্তিকে অলস ও অসতর্ক করে তোলে এবং শারীরিক সমস্যা সৃষ্টি করে। 

চন্দ্রকে জন্মকুণ্ডলীর চতুর্থ ভাবের অধিপতি মনে করা হয়। শনিকেও এর শত্রু গ্রহ বলে জানা যায়। চতুর্থ ভাবে শনির অবস্থানকেও অশুভ বলে ধরে জ্যোতিষরা। এই ভাবে শনির অবস্থান মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। এখানে শনির অবস্থান কর্মক্ষেত্রেও অসুবিধা সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে সুখের অভাব দেখা দিতে পারে।

একাদশ ভাব লাভের ভাব নামেও পরিচিত। বৃহস্পতিকে এই ভাবের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই ভাবে শনির অবস্থান জাতকের জন্য আর্থিক সমস্যা সৃষ্টি করে, যা তাকে চাকরির জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। এটি পারিবারিক সমস্যাও সৃষ্টি করে।

এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। শনিবার শনিমন্দিরে কালো তিল, কালো বিউলির ডাল এবং লোহার জিনিসপত্র দান করলে ভালো। নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারলে ভালো। অসহায়, দুস্থদের সেবা করুন। শনি মন্ত্র জপ করুন। 

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?