ভোটের আগে ‘ফুল’ বদল, অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ হুগলির পদ্মনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনার অবসান! অবশেষে ঘাসফুলে যোগ দিলেন  হুগলির বিজেপি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ। রবিবার (১২ এপ্রিল) ডানলপ মাঠে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দে তিনি। এদিন হুগলির ডানলপ মাঠে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সুরেশের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন অভিষেক। এবারের  তৃণমূলের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য সুরেশের গলায় উত্তরীয় পরিয়ে দেন।

অভিষেকের সামনেই পুষ্পা সিনেমার ডায়লগ বলতে শোনা যায় সুরেশের মুখে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি বলেন, ঝুকেগা নেহি। সুরেশ আরও বলেন,  অনেক কষ্ট করে দলটা করছিলাম কিন্তু আমাদের মত কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরাই যদি প্রতারিত হই সাধারণ মানুষের সঙ্গে কেমন প্রতারণা করা হয়েছে ভাবুন। ভেবেছিলাম ভুল থেকে শিক্ষা নেব কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। হুগলিতে একটা আসনও বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না।

যদিও সুরেশের দল ছেড়ে যাওয়াকে ‘আপদ বিদায়’ হয়েছে বলে মনে করেন চুঁচুড়ার তৃনমূল প্রার্থী সুবীর নাগ। সুবীর নাগ বলেন, ‘ গত লোকসভা ভোটের আগে থেকে দলবিরোধী কাজ করেছে। লকেট চট্টোপাধ্যায় হারার জন্য ওই মূল দায়ী। ওর অনেকদিন আগে থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল। আমরা অনেক আগেই জানতাম। বেড়ার বাড়ি অট্টালিকা হয়েছে কিভাবে?  দল ভাঙিয়ে। ফাঁকা কলসি। কিছুই নেই। এর আগেও তৃণমূলের যোগ দেওয়ার জন্য পা বাড়িয়েছিল কিন্তু তখন যায়নি। ও দলের ক্ষতি করেছে। সুরেশ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না।যারা তৃনমূলের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের দলে ছিল তারা কয়েকজন চলে গেছে। এতে দলেরই ভালো হবে।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?