গাজন মেলায় হারিয়ে যাওয়ার নাতনিকে দাদুর কাছে ফিরিয়ে দেওয়ার অছিলায় সন্ন্যাসীর শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: গাজনের মেলায় হারিয়ে গিয়ে এক নাবালিকাকে সন্ন্যাসীর শ্লীলতাহানির শিকার হতে হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মেলায় হারিয়ে যাওয়া নাতনিকে দাদুর কাছে ফিরিয়ে দেবার অছিলায় ওই নাবালিকাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্লীলতাহানি (Molestation)করেন এক সন্ন্যাসী। পুলিশ এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করেছে। ওই সন্ন্যাসী পলাতক ঘটনার পর থেকে। তাকে খুঁজছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর রবিবার বিকেলে দাদুর সঙ্গে শান্তিপুরের(Shantipur) গাজনের মেলায় গিয়েছিল ১১ বছরের নাতনি। সেই মেলাতে এত ভিড় জমে ছিল সেখানে অনেক সন্ন্যাসীও এসেছিল। ভিড়ের মধ্যে দাদুকে হঠাৎ হারিয়ে ফেলে ওই নাবালিকা।

দাদু নাতনির খোঁজ না পেয়ে ভীত হয়ে পড়ে। সেই সুযোগে সন্ন্যাসীর জটলা থেকে একজনে সেই নাবালিকাকে দাদুকে খুঁজে তার কাছে পৌঁছে দেবে বলে জানায়। ওই সন্ন্যাসীটি পূর্ব পরিচিত । তাই তাঁর সঙ্গে যেতে রাজি হয় নাবালক নাবালিকা। অভিযোগ এরপর ওই সন্ন্যাসী নাবালিকাটিকে নির্জন স্থানে নিয়ে যায় ।সেখানে তাঁকে দীর্ঘক্ষণ শ্লীলতাহানি করে। ঘটনার সময় নাবালিকার দাবি সেই সময় পাড়ার এক টাকা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন সে তাকে সব ঘটনা বলে। এরপর ওই পাড়ার কাকা পৌঁছে দেয় নাতনিকে দাদুর কাছে।

এরপর নাকি নাতনী সমস্ত ঘটনা খুলে বলার পর ওই সন্ন্যাসীর সঙ্গে দাদুর খুব অশান্তি হয়। বাড়ি ফিরে নাতনি কাঁদতে কাঁদতে ঠাকুমাকে সব ঘটনা জানায় ।রাতেই পরিবারের লোকেরা শান্তিপুর থানায়(Shantipur P.S.) ওই সন্ন্যাসীর নামে অভিযোগ দায়ের করে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তল্লাশি শুরু করেছে। যদিও অভিযুক্তর বাবার দাবি পুরনো শত্রুতার জেরে তার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এদিকে,অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের