চৈত্রের অন্তিমে ঐশ্বরিক মিলন,গাজনে শিব-পার্বতীর বর্ণময় বিবাহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চৈত্রের শেষ প্রহরে যখন বাংলার আকাশে গরমের দমকা হাওয়ার সঙ্গে মিশে যায় ভক্তির আবেশ, তখন নদীয়ার শান্তিপুরে যেন এক অন্য জগতের দ্বার খুলে যায়।  গাজনের এই বিশেষ সময়ে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে শিব ও পার্বতী-র ঐশ্বরিক বিবাহ এক অনন্ত প্রেম, ত্যাগ আর ভক্তির কাহিনি, যা প্রতি বছর নতুন করে প্রাণ পায় পাবনা কলোনির মাটিতে। এই কাহিনির শুরু বহু পুরাণের গভীরে। প্রায় ৩৯ বছর আগে ওপার বাংলা থেকে হরিচাঁদ-গুরুচাঁদের নামে এই গাজনের সূচনা করেন উত্তম সরকার।  তারপর থেকে প্রতি বছর এই উৎসব যেন হয়ে উঠেছে এলাকার মানুষের প্রাণের স্পন্দন।

 

পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী পার্বতী চেয়েছিলেন মহাদেবকে স্বামীরূপে পেতে,দেবতারা তাঁর পক্ষ নিয়ে কন্দর্প-কে পাঠালেও শিবের তৃতীয় নেত্রের আগুনে তিনি ভস্মীভূত হন।  কিন্তু তাতেও থামেনি পার্বতীর প্রেম, কঠোর তপস্যায় কাঁপিয়ে তুলেছিলেন সমগ্র সৃষ্টি।  পাহাড়ের ভিত নড়ে উঠেছিল, প্রকৃতি যেন আর্তনাদ করেছিল তাঁর একাগ্র সাধনায়। অবশেষে সেই প্রেমের শক্তিতেই ধ্যানভঙ্গ হয় শিবের, আর তিনি সম্মত হন এই দিব্য বিবাহে। তবে শিবের বরযাত্রা ছিল একেবারেই আলাদা।  ভূত, পেত্নী, ডাকিনীদের সঙ্গে অদ্ভুত সাজে যখন তিনি পৌঁছন পার্বতীর গৃহে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এই রূপে জামাইকে মেনে নিতে পারেননি পার্বতীর মা।  সেই সংকটের মুহূর্তে পার্বতীর অনুরোধে শিব নিজেকে দেবোচিত রূপে সাজিয়ে তোলেন।  ঐশ্বরিক স্নান, রেশমের ফুলে সজ্জা শেষমেশ ব্রহ্মা-র উপস্থিতিতে সম্পন্ন হয় সেই মহামিলন। এই পুরাণকথাই আজও জীবন্ত হয়ে ওঠে শান্তিপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনিতে।

এবারও ৪৫ জন সন্ন্যাসী কঠোর ব্রত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নীল পূজা, আগুনের উপর দিয়ে হাঁটা, কাটাভাঙা সব মিলিয়ে তপস্যা ও সংযমের এক কঠিন সাধনা। আর আজ সেই প্রতীক্ষিত দিন হরগৌরীর বিবাহ। মন্ত্রোচ্চারণ, ছাদনা তলায় শুভদৃষ্টি, মালাবদল, আগুনে খই দেওয়া সবকিছুই পালন করা হয় শাস্ত্রবিধি মেনে। চারপাশে ভিড় জমায় অসংখ্য মানুষ, যেন প্রত্যেকে এই দেববিবাহের সাক্ষী হতে চায়।তবে উৎসব এখানেই থেমে থাকে না। আগামীকাল জীবমুখ ও পিঠে বড়শি গেঁথে চরক ঘোরা যা শুধু সাহস নয়, এক গভীর আধ্যাত্মিক অনুশীলনের প্রতীক। এই দক্ষতার জন্যই চাপরা থেকেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর সবশেষে, বাংলা নববর্ষের দিনে ‘মৎস্যমুখ’ করে সন্ন্যাসীদের ব্রতভঙ্গ যেন এক নতুন সূচনার বার্তা।শান্তিপুরের এই গাজন শুধু একটি উৎসব নয়, এটি এক অনুভূতি যেখানে পুরাণ, আচার, ত্যাগ আর মানুষের অগাধ বিশ্বাস একসূত্রে বাঁধা। শিব-পার্বতীর এই মিলন যেন মনে করিয়ে দেয়, সত্যিকারের ভালোবাসা আর একাগ্রতা সব বাধা অতিক্রম করে শেষমেশ পূর্ণতা পায়।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর