দিল্লিতে ইডির জরুরি তলব আইপ্যাকের প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপ্যাক এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে এবার দিল্লিতে তলব করল ইডি। অর্থ পাচার মামলায় আইপ্যাক এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের(Pratik Jain স্ত্রী এবং ভাইকে তলব করার পর ইডি’ র কাছে সময় চাইল প্রতীক জৈন। ইতিমধ্যেই ওই সংস্থার অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি(ED)। এরপর প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন এবং স্ত্রী বার্বি জৈনকে বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ওই নির্দেশে দিল্লির সদর দফতরে দুজনকে হাজির হতে বলা হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

সোমবার আই প্যাক(I Pac)কর্তা বিনেশের দিল্লি দফতরে হানা দিয়েছিল ইডি। সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোটের অতিরিক্ত দায়রা বিচারক শেফালী বার্নালা ট্যান্ডনের হেফাজতে হাজির করা হলে ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আই প্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ ওই সংস্থার ৩৩ শতাংশের অংশীদারের মালিক। অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি মামলায় তিনি তদন্তাধীন রয়েছেন। দিল্লি পুলিশে দায়ের করা একটি এফ আই আর এর সূত্র ধরেই এই মামলা করা হয়। কলকাতায় আই প্যাকের দফতরে এবং প্রতীকের কলকাতার বাসভবনের তল্লাশি চালানো হয়েছিল গত ৮ জানুয়ারি।

সেই অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি এবং তার সল্টলেকের দফতরে গিয়েছিলেন। ইডি’র তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী আইপ্যাক – এর কর্তা প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে নিয়ে গিয়েছিলেন। পরে সল্টলেকের দফতরে গিয়েও তিনি একই কাজ করেছিলেন। এরপর তদন্তে বাধা পেয়েছে এই অভিযোগ তুলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের(Supreme Court) দারস্থ হয়েছিল ইডি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইডির সেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সেই শুনানি পিছিয়ে দেওয়া হয় বলে জানায় সুপ্রিম কোর্ট।

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা