Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর-পূর্ব ভারতের রূপকথার মতো এক রাজ্য মেঘালয়। নামের মধ্যেই যেন তার পরিচয় ‘মেঘের আবাসভূমি’। সবুজ পাহাড়, কুয়াশায় ঢাকা উপত্যকা, ঝর্ণার আর স্বচ্ছ নদীর টানে ভ্রমণপিপাসুদের কাছে এটি এক স্বর্গরাজ্য। কিন্তু অনেকেই ভাবেন, এমন জায়গায় ঘুরতে গেলে খরচও হবে বেশি। বাস্তবে, সঠিক পরিকল্পনা থাকলে মাত্র ২৫,০০০ টাকায় সম্ভব এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা।

যাত্রার শুরু: গুয়াহাটি থেকে মেঘালয়

এই বাজেট ট্রিপ সাধারণত শুরু হয় গুয়াহাটি থেকে। ট্রেন বা সস্তার ফ্লাইটে এখানে পৌঁছে সহজেই শেয়ার ট্যাক্সি বা বাসে পৌঁছে যাওয়া যায় শিলংয়ে। ভাড়া খুব বেশি নয়। মাথাপিছু প্রায় ₹৪০০ থেকে ₹৫০০। পাহাড়ি রাস্তা ধরে শিলং যাওয়ার সময়ই সবুজ পাহাড়, মেঘের খেলা আর ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি দেয়।

 শিলং: পাহাড়ি শহরের ছন্দ      

শিলংকে বলা হয় ‘স্কটল্যান্ড অফ দ্য ইস্ট’। এখানে  ওমিয়াম  লেক,  ওয়ার্ড লেক, এলিফ্যান্ট  জলপ্রপাত ঘুরে দেখা যায়। শহরের শান্ত পরিবেশ আর ঠান্ডা আবহাওয়া মনকে প্রশান্ত করে।

চেরাপুঞ্জি (সোহরা): বৃষ্টির রাজ্য

পরবর্তী গন্তব্য চেরাপুঞ্জি। যেখানে রয়েছে বিখ্যাত  নৈখালি  জলপ্রপাত ও সেভেন সিস্টার জলপ্রপাত । এছাড়া জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি  লিভিং রুট ব্রিজ এখানে অন্যতম আকর্ষণ। যা প্রকৃতি ও মানুষের সহাবস্থানের অনন্য নিদর্শন।

ডাউকি: স্বচ্ছ নদীর জাদু

ডাউকির ওম্নগট নদী এতটাই স্বচ্ছ যে মনে হয় নৌকা জলের ওপর ভাসছে না, আকাশে উড়ছে। এটি এই ট্রিপের অন্যতম আর্কষণ ।

 বাজেট

যাতায়াত: ₹৭,০০০

থাকা: ₹৬,০০০ (হোস্টেল/হোমস্টে ₹৫০০–₹৮০০ প্রতি রাত)

খাবার: ₹৪,০০০ (স্থানীয় খাবার সস্তা ও সুস্বাদু)

ঘোরাঘুরি ও অ্যাক্টিভিটি: ₹৫,০০০

অন্যান্য খরচ: ₹৩,০০০

মোট: প্রায় ₹২৫,০০০

 ভ্রমণের বিশেষ আকর্ষণ

মেঘালয়ের সৌন্দর্য শুধুমাত্র দর্শনীয় স্থানে সীমাবদ্ধ নয়। কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা, ঝর্ণার অবিরাম শব্দ, স্থানীয় মানুষের আন্তরিকতা, সহজ ও ধীর জীবনযাপন। সব মিলিয়ে এটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এক গভীর অনুভূতির যাত্রা।  সঠিক পরিকল্পনা, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার এবং সাধারণ থাকার ব্যবস্থা বেছে নিলে এই স্বপ্নের রাজ্য খুব সহজেই ঘুরে দেখা যায়। মেঘের দেশে এই যাত্রা শুধু চোখে নয়, মনে গেঁথে থাকবে বহুদিন হয়তো আবারও ফিরে যেতে ইচ্ছে করতে পারে।

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

ভালো লাগে না একটানা পড়াশোনা, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার