চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় অস্বস্তি বেড়েছে। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। ফলে দিনের বেলায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। তবে এর মধ্যেই রবিবার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিকেলের পর কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমে স্বস্তি মিলতে পারে।কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাতের খবর মেলেনি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। আবহাওয়া দফতর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এসব জেলায় কোথাও কোথাও বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পাহাড় ও ডুয়ার্সে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

চকবাজারে মাছের ডিম কিনে জনসংযোগ দেবাংশুর, ভোটের আগে জমজমাট প্রচার

সংসার চালাতে দিশেহারা বৃদ্ধ হকার, ভরসা বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

ইছামতি নদী তীরের জরাজীর্ণ মন্দির সংস্কারে এগিয়ে এলেন তৃণমূল প্রার্থী

মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন মোদি

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ