চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সহজেই বানিয়ে ফেলুন পুঁটি মাছের সুস্বাদু চচ্চড়ি

নিজস্ব প্রতিনিধি: বাঙালির অতি পরিচিত মাছ। ভাজা থেকে শুরু করে ঝোল বিভিন্ন খাওয়া যায় এই পুঁটি মাছ। শুধুই স্বাদের জন্য নয় ছোট মাছে কিন্তু রয়েছে ভরপুর পুষ্টিগুণ। তাই অবশ্যই খাবার পাতে ছোট মাছ থাকা উচিত। তাই শরীর সুস্থ রাখতে এবং স্বাদের কথা ভেবে একদিন দুপুরে বানিয়ে ফেলুন পুঁটি মাছের চচ্চড়ি।

উপকরণ

  • পুঁটি মাছ ২৫০ গ্রাম
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • হলুদগুঁড়ো ১ চা-চামচ
  • লঙ্কাগুঁড়ো ২ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • কাঁচা লঙ্কা ৩-৪টি
  • ধনেপাতাকুচি আধা কাপ
  • তেল আধা কাপ।

কীভাবে রান্না করবেন?

প্রথমেই পুঁটি মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর কড়াই গরম করে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। এরপর হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, লবন, কাঁচা লঙ্কা, ধুয়ে রাখা মাছ দিয়ে হালকা ভেজে নিন। তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে কষান। মাছগুলো দিয়ে ৫ মিনিট রান্না করুন। মাখো মাখো ও পোড়া পোড়া হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

প্রসঙ্গত, এই পুঁটি মাছে আছে ক্যালসিয়াম, নানা ধরনের ভিটামিন, ফসফরাস এবং অ্যান্টি অক্সিডেন্ট। এই প্রতিটি উপাদানই মানবদেহের নানা কাজে লাগতে পারে। যাদের শরীরে প্রোটিনের অভাব রয়েছে, তাদের নিয়মিত পুঁটি মাছ খাওয়া উচিত। এটি পেশির গঠন, শরীরে শক্তির ঘাটতি পূরণে সাহায্য করে। পুঁটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং প্রচুর মিনারেল বা খনিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এটি। সেই সঙ্গে বাড়ায় শক্তিও। চোখের জন্যও উপকারি এই মাছ। তাই ছোট-বড় সবাই পুঁটি মাছ খেতে পারেন নিশ্চিন্তে।

Published by:

Share Link:

More Releted News:

সোনার থেকেও দামি কাঠ , বিস্ময়কর ‘আগরউড’

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

আজকের রাশিফল: গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন, পরিবারে সুখবর আসবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ