সোনার থেকেও দামি কাঠ , বিস্ময়কর ‘আগরউড’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দৈনন্দিন জীবনে কাঠের ব্যবহার আমাদের কাছে একেবারে সাধারণ একটি উপকরণ , যা দিয়ে তৈরি হয় দরজা, আসবাব বা নানান গৃহস্থালির জিনিস। কিন্তু সেই পরিচিত কাঠের জগতেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য চমক। এই বিরল কাঠের মূল্য শুধু বেশি নয়, অনেক ক্ষেত্রেই সোনাকেও ছাপিয়ে যায়। ‘আগরউডে’র এক অত্যন্ত দুষ্প্রাপ্য প্রজাতি  ‘কিনাম’যা আজ বিশ্বজুড়ে কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর অদ্ভুত উৎপত্তি, সীমিত প্রাপ্যতা এবং অসাধারণ গুণাগুণই একে করে তুলেছে প্রকৃতির সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি।

 

বিশেষজ্ঞদের মতে, এই কাঠের বিশেষত্ব লুকিয়ে আছে তার গঠনের মধ্যেই। আগরউড গাছ যখন জন্মায় তখন বিশেষ ধরনের ছত্রাকের সংক্রমনের ফলে গাছের ভেতরে এক ধরনের গাঢ় সুগন্ধি রেজিন তৈরি হয়। এই কাঠের বিরলতা এবং উৎপাদনের জটিল প্রক্রিয়ার কারণেই এর দাম এত বেশি। কখনও কখনও এর মূল্য কিলোগ্রাম প্রতি সোনার সমান বা তার থেকেও বেশি হয়ে যায়। আগরউডের সবচেয়ে বড় আকর্ষণ তার সুগন্ধ, এই কাঠ থেকে তৈরি  সুগন্ধি  তেল আন্তর্জাতিক সুগন্ধি শিল্পে অত্যন্ত দামী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে এটি ধর্মীয় ও ঐতিহ্যগত ব্যবহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এই কাঠ শুধু বিলাসিতা বা আভিজাত্যের প্রতীক নয়, এটি এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ যার সঙ্গে জড়িয়ে আছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের ভবিষ্যৎ। তাই আগরউডের প্রতি আমাদের আকর্ষণ থাকলেও, তার সংরক্ষণে সচেতন হওয়াটাই এখন সবচেয়ে জরুরি। টেকসই উপায়ে চাষ ও ব্যবহার নিশ্চিত করতে পারলেই এই বিরল সম্পদ আগামী প্রজন্মের কাছেও অমূল্য হয়ে থাকবে ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা