দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরমকেও হার মানিয়ে দিচ্ছে বাংলার বিধানসভা ভোটের উত্তাপ। আগামিকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যে প্রথম দফায় ভোট। ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল ১৪২ কেন্দ্রে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ১২৯টিতেই  ‘লাল সতর্কতা’ জারি করেছে নির্বাচন কমিশন। ওই তালিকায় যেমন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর, তেমনই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম। তালিকায় ঠাঁই পেয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বহরমপুরও।

ভোটে লড়তে প্রতিটি প্রার্থীকেই নিজের সম্পত্তির হিসাবের পাশাপাশি বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। বাংলায় প্রথম দফায় ভাগ্যপরীক্ষায় নামা ১,৪৭৮ জন এবং দ্বিতীয় দফায় ১,৪৪৮ জনের মধ্যে যথাক্রমে  ১,৪৭৫ ও ১,৪৪৫ জনের হলফনামা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে এক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। কোনও নির্বাচনী কেন্দ্রে যদি তিন কিংবা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা থাকে, তাহলে অশান্তির আশঙ্কায় সেই কেন্দ্রকে ‘রেড অ্যালার্ট’ আসন হিসাবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ৬৬টিই রেড অ্যালার্ট আসন। তালিকায় রয়েছে-নন্দীগ্রাম, খেঁজুরি, সুতি, ভরতপুর, আসানসোল উত্তর, মুর্শিদাবাদ, এগরা, রেজিনগর, রামপুরহাট, করণদিঘি, মেখলিগঞ্জ, ইংরেজবাজার, চোপড়া, বহরমপুর, কোচবিহার দক্ষিণ, সুজাপুর, হাসন, খড়গ্রাম, গোপীবল্লভপুর, ডাবগ্রাম-ফুলবাড়ি, পাঁশকুড়া পশ্চিম, পিংলা, কাঁথি দক্ষিণ, লালগোলা।তালিকায় রয়েছে সোনামুখী, কান্দি, বোলপুর, দিনহাটা, গড়বেতা, শিলিগুড়ি, হরিরামপুর, নারায়ণগড়, দুর্গাপুর পূর্ব, বড়ঞা, আলিপুরদুয়ার, ডোমকল, রতুয়া, সিউড়ি, পটাশপুর, কুশমন্ডি, মাটিগাড়া-নকশালবাড়ি, মোথাবাড়ি, জলপাইগুড়ি, দুবরাজপুর, ফরাক্কা, শালবনি, রানিনগর, রায়গঞ্জ, নন্দকুমার, জয়পুর, মালতীপুর, ময়ূরেশ্বর, সাগরদিঘি, পাণ্ডবেশ্বর, বারাবনি, বড়জোড়া, ধূপগুড়ি, দুর্গাপুর পশ্চিম, গোয়ালপোখর, নলহাটি, হরিহরপাড়া, জলঙ্গি, মেদিনীপুর, দার্জিলিং, কাঁথি উত্তর ও কেশপুর।

দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে ৬৩টি আসনেই তিন বা তিনের বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাই ওই আসনগুলোতেও ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর। পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘রেড অ্যালার্ট’ কেন্দ্রের সংখ্যা ছিল ৭৮টি বা ২৭ শতাংশ। এবার এক ধাক্কায় তা বেড়ে দাঁড়িয়েছে ১২৯টি বা ৪৪ শতাংশ।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ