দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেশ কিছুদিন ধরেই আমারিকায় নিখোঁজ ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। পরিবারের দুশ্চিন্তাই সত্যি হল। নিখোঁজ থাকার কয়েকদিন পর নাহিদা বৃষ্টির দেহের টুকরো উদ্ধার করা হয়েছে। বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ফেসবুকের মাধ্যমে হৃদয়বিদারক তথ্য সকলকে জানান নাহিদা বৃষ্টির ভাই। আকস্মিক এই খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  প্রাক্তন এই শিক্ষার্থীর  পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, তাঁর বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। ফোন করে  জানানো হয়েছে দুঃসংবাদ।  তিনি  জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির  বাড়ির ভেতর থেকে  রক্তের মাঝে উদ্ধার হওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর তার সঙ্গে নাহিদার ডিএনএর মিল পাওয়া  গিয়েছে।  নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতেন। গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাড়িতে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। তারপর থেকে  তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ  গ্রেফতার করেছে। তার বাড়ি থেকেই নাহিদার মরদেহের নমুনা  পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন: শিশুহত্যা মামলায় গ্রেপ্তার! ৩১ বছর পর ধরা পড়লেন ইউটিউবার সেলিম ওয়াস্টিক

তবে জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, তাঁর বোনের দেহের সব টুকরো উদ্ধার হবে কি না সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত কিছু জানায়নি। এই একই ঘটনায় এর আগে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনেরও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। শুক্রবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা  সংবাদ সম্মেলনে জানিয়েছে, ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের দেহাংশ উদ্ধার করা হয়েছে। দুই বাংলাদেশি ছাত্র-ছাত্রীর দেহ উদ্ধারে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ