অভিনব চাষে সোনালি সাফল্য,  বাজারে নতুন চমক ‘হলুদ তরমুজ’

Share:

 

নিজস্ব প্রতিনিধিঃ সাধারন মানুষের কাছে তরমুজ মানেই লাল শাঁসযুক্ত এমনটাই  চেনা ছবি । কিন্তু সেই চেনা ধারণা বদলে দিচ্ছে  এই হলুদ তরমুজের চাষ । বাইরে থেকে সাধারণ তরমুজের মতোই দেখতে হলেও ,  ভেতরে উজ্জ্বল হলুদ রঙের এই ফল । আর এই ‘অন্যরকম’ ফলই এখন কৃষকদের কাছে হয়ে উঠছে লাভের নতুন উৎস।   চাষের জগতে নতুনত্ব যে কখনও কখনও সোনার ফসল ফলাতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ এই ফলের  চাষ। বাজারে এখনও এই ফল তুলনামূলক বিরল। দেখতে আলাদা, স্বাদে বেশি মিষ্টি মূলত এই দুই কারণেই এই ফসল নিয়ে ক্রেতাদের আগ্রহ তুঙ্গে। আর সেই চাহিদাকেই হাতিয়ার করে এক কৃষক অল্প সময়ে করে ফেলেছেন মোটা লাভ।দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজ চাষ করে কৃষকরা নজর কাড়ছেন।

 

প্রচলিত ফসলের তুলনায় এই বিশেষ জাতের তরমুজ বাজারে আলাদা আকর্ষণ তৈরি করছে। বিরলতা, মিষ্টি স্বাদ এবং নজরকাড়া রঙ সব মিলিয়ে এই ফলকে নিয়ে  দ্রুত ক্রেতাদের চাহিদাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, হলুদ তরমুজে লাইকোপিন কম থাকায় এর শাঁস লাল নয়, বরং হলুদাভ।এর পরিবর্তে এতে থাকে বিটা-ক্যারোটিনের মতো উপকারী অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের জন্যও ভালো। শুধু পুষ্টিগুণ নয়, এর আলাদা স্বাদ ও ‘এক্সোটিক’ পরিচিতিই বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। ফলে প্রচলিত ফসলের তুলনায় অনেক বেশি লাভের মুখ দেখছেন কৃষকরা।সবচেয়ে বড় কথা, এই চাষ দেখিয়ে দিয়েছে কৃষিতে লাভ মানেই শুধু ধান, গম বা পরিচিত সবজি নয়। একটু সাহস, একটু পরীক্ষা-নিরীক্ষা আর বাজারের চাহিদা বুঝে এগোতে পারলে ‘অন্যরকম’ ফসলও এনে দিতে পারে সাফল্যের হাসি।

 

চাষের জগতে নতুনত্ব যে কখনও কখনও সোনার ফসল ফলাতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ  এই হলুদ তরমুজের চাষ। বাজারে এখনও এই ফল তুলনামূলক বিরল। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও এই ফল আলাদা জায়গা করে নিচ্ছে বাজারে। ভারতে এই বিশেষ জাতের তরমুজের বাণিজ্যিক চাষও ধীরে ধীরে বিস্তার পাচ্ছে।কৃষির ভাষায় এটাকে বলা যায় ‘স্মার্ট ফার্মিং’ ।হলুদ তরমুজ তাই শুধু ফল নয়, কৃষকের নতুন আয়ের উৎস।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা