‘‌দম আছে তো?’‌ দ্বিতীয় দফার ভোটেই মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন ডেরেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদানের হার পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম ভোটদানের হার এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতায়। এই সংখ্যা বারবার পরিবর্তন হবে। এই আবহে তৃণমূল কংগ্রেস কতটা আত্মবিশ্বাসী সেটা সবার সামনে চলে এল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তফসিলি জাতির (এসসি) জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তফসিলি জনজাতির (এসটি) জন্য সংরক্ষিত রয়েছে একটি আসন। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো, সবচেয়ে বড় কল্যাণী। তবে ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় কেন্দ্র হুগলি জেলার চুঁচুড়া। সেখানে ২.৭৫ লক্ষ ভোটার আছেন। দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। সোশ্যাল মিডিয়ায় আজ, বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা লেখেন, ‘‌নরেন্দ্র, আপনি ঘোষণা করেছিলেন যে বাংলার ২৯৪টি আসনে আপনিই প্রার্থী। বড় বড় কথা ছেড়ে দিন। এই চ্যালেঞ্জ স্বীকার করুন। ৪ মে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস বাংলা জিতবে, তখন প্রধানমন্ত্রীর পদ থেকে রেজিগনেশন দিন। হ্যাঁ, দম আছে তো?’‌

 

অন্যদিকে মিত্র ইনস্টিটিউটে সকালে ভোট দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়েই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ‘‌ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রথম দফায় কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে ভয় দেখানোর কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে। কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।’‌ আর ডেরেক ও’ব্রায়েনের এই পোস্ট রাজ্য–রাজনীতিতে ঝড় তুলেছে। তিনি মোদিকে ইঙ্গিত করে বলেছেন, ‘‌বিজেপি নেতৃত্ব বারবার বাংলায় ‘২৯৪–এ ২৯৪’ জয়ের বড়াই করেছেন। হ্যাঁ, দম আছে তো?’‌

এছাড়া ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা নাগাদ হঠাৎ তাঁর গাড়ি দেখা যায় রাস্তায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি প্রার্থী হিসেবে বুথে বুথে ঘুরছি, এখানে মুখ্যমন্ত্রীর কোনও ব্যাপার নেই। ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে তল্লাশি করে। কাউন্সিলরকে সকালে বেরতে দেওয়া হয়নি। এভাবে ওরা ভোট করবে!’‌ এখন সবার চোখ ৪ মে তারিখের দিকে। সেদিনই ভোট গণনা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়