বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

সঞ্জয় কাপুরের সম্পত্তি মামলায় অভিনেত্রী করিশ্মা কাপুরের সন্তানদের জন্যে বড় স্বস্তি, সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি মামলায় অভিনেত্রী করিশ্মা কাপুরের সন্তানদের জন্যে বড় স্বস্তি! পারিবারিক বিবাদের জেরে সঞ্জয় কাপুরের সম্পত্তি সংরক্ষণের (freeze) নির্দেশ দিল্লি হাইকোর্টের। গত বছরের জুন লন্ডনে পোলো বল খেলতে গিয়ে মারা যান প্রখ্যাত ব্যবসায়ী তথা অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। জানা যায়, খেলার সময় তাঁর মুখে মৌমাছি ঢুকে গিয়েছিল এবং তা গলায় আটকে যায়। তখনই ছটফট করতে করতে তিনি মারা যান। এমনটাও জানা গিয়েছিল যে, খেলার সময়েই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর অ্যানাফিল্যাকটিক শকের কারণে মৃত্যু হয়েছে।

সঞ্জয় কাপুরের সঙ্গে দুইটি সন্তান রয়েছে করিশ্মা কাপুরের। এরপর থেকেই সঞ্জয় কাপুরের বিশাল ত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার কে হবেন, তা নিয়ে আইনি ঝামেলা চলছে। সঞ্জয় কাপুরের মা রানি কাপুর তাঁর ছেলের সম্পত্তির ভাগ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। বর্তমানে এই সম্পত্তির ভাগিদার তিনজনে। এক সঞ্জয় কাপুরের মা, দুই সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং করিশ্মা কাপুরের সন্তান সামাইরা এবং কিয়ান। তাঁরা প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে একটি উইল জাল করার এবং সঞ্জয়ের সম্পত্তির অসম্পূর্ণ তালিকা জমা দেওয়ার অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ওই তালিকা থেকে পোলো খেলার জন্যে ব্যবহৃত সঞ্জয়ের দামি ঘোড়া এবং অডেমার্স পিগেট, রোলেক্সের মতো ব্র্যান্ডের হাতঘড়ির সংখ্যা বাদ দেওয়া হয়েছে।

এছাড়া কাপুর পরিবারের সম্পত্তির অংশ হিসেবে সঞ্জয় কাপুরের মালিকাধীন বেশ কয়েকটি স্থাবর প্রিয়া কাপুরের দেওয়া সম্পত্তির তালিকায় নেই। এখন সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান পারিবারিক বিবাদের জেরে দিল্লি হাইকোর্ট ব্যবসায়ীর সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিল। বৃহস্পতিবারের রায়ে আদালত বলেছে, প্রয়াত ব্যবসায়ীর সম্পদ সংরক্ষণের প্রয়োজন। তা অপচয় করা উচিত নয়। প্রিয়া কাপুর সম্পত্তি নিয়ে আর কোনও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারবেন না। মামলা চলাকালীন সম্পত্তিটি বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। আদালত এই বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত প্রিয়া কাপুরকে সঞ্জয় কাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করা থেকেও বিরত থাকতে নির্দেশ দিচ্ছে। সঞ্জয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। সঞ্জয়ের উইলটির সত্যতা নিয়ে ওঠা সন্দেহ দূর করতে হবে প্রিয়া কাপুরকে। ইতিমধ্যেই করিশ্মা কাপুরের সন্তানেরা একটি প্রাথমিক প্রমাণ উপস্থাপন করেছেন। শেষ পর্যন্ত যদি উইলটি জাল প্রমাণিত হয়, তবে তা তাঁদের প্রতি অবিচার হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২