ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়াবেটিস মানেই শুধু ওষুধ খাওয়া বা নিয়মিত হাঁটা নয় শরীরের ছোট ছোট সংকেতও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১০ হাজার পা হাঁটছেন, রাতের খাবারের পরে ৫০০ মিলিগ্রাম মেটফরমিন খাচ্ছেন, তবু দুপুরের আগে বা সন্ধ্যার দিকে দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে, ঘাম হচ্ছে এমন উপসর্গকে হালকাভাবে নেওয়া ঠিক নয় । বিশেষজ্ঞদের মতে, এটি শরীরের রক্তে শর্করার ওঠানামার ইঙ্গিত হতে পারে।ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, ওষুধ খাওয়া আর ডায়েট মেনে চলাই অনেকের দৈনন্দিন রুটিন। তবু সব নিয়ম মেনেও যদি মাঝেমধ্যে হঠাৎ দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে বা অকারণ ঘাম হতে থাকে, তাহলে সেটিকে সাধারণ ক্লান্তি ভেবে উড়িয়ে দেওয়া ঠিক নয়। শরীরের এই অস্বস্তি রক্তে শর্করার ওঠানামার ইঙ্গিত হতে পারে  যা সময়মতো বুঝে ওঠা জরুরি।

 

চিকিৎসকদের মতে , দীর্ঘক্ষণ খালি পেটে থাকা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, কিংবা খাবারে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটের অভাব থাকলে শরীরে গ্লুকোজ  মাত্রা দ্রুত কমে যেতে পারে। তবে সবসময় এটিকে প্রকৃত ‘হাইপোগ্লাইসেমিয়া’ বলা যাবে না। অনেক সময় রক্তে শর্করা খুব বেশি থেকে হঠাৎ কমে এলেও শরীর সেই পরিবর্তনকে ‘লো সুগার’ হিসেবে অনুভব করে আর তখনই দেখা দেয় দুর্বলতা, ঘাম, কাঁপুনি বা মাথা ঘোরার মতো উপসর্গ। মেটফরমিন  সাধারণত  নিজে থেকে রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমিয়ে দেয় না। এই ওষুধ মূলত শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন কমায়। ফলে সমস্যা ওষুধে নয়, বরং দিনের খাবারের সময়সূচি, খাদ্যাভ্যাস ও শরীরের এনার্জি ব্যালান্সে লুকিয়ে থাকতে পারে।

নিয়মিত ১০ হাজার পা হাঁটা নিঃসন্দেহে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। কিন্তু শরীর যত বেশি কাজ করবে, তত বেশি জ্বালানিও চাইবে। সেই জ্বালানি যদি সুষম খাবার থেকে না আসে, তবে শরীরের শর্করা দ্রুত খরচ হয়ে গিয়ে ‘লো সুগার’-এর অনুভূতি তৈরি হতে পারে। বিশেষ করে ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝে বা বিকেলের দিকে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা  পরামর্শ  করেছেন ,  একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান। প্রতিটি মিলেই রাখুন প্রোটিন,  কার্বোহাইড্রেট ও ভালো ফ্যাটের ভারসাম্য।  এছাড়াও বাদাম, ফলের সঙ্গে পিনাট বাটার, কিংবা অঙ্কুরিত ডালজাতীয় হালকা খাবার উপকারী হতে পারে। পাশাপাশি, এমন উপসর্গ দেখা দিলে সেই সময় রক্তে শর্করার মাত্রা মেপে নেওয়া জরুরি। তাতেই বোঝা যাবে এটি সত্যিই ‘লো সুগার’, নাকি শুধু শরীরের  অপর একটি সতর্কবার্তা।ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি শুধু হাঁটা বা ওষুধ নয়  বরং  খাবারের সঠিক সময় মেনে চলা এবং রক্তে শর্করার ওঠানামার উপর নজর রাখা। একটু সচেতন থাকলেই  ডায়াবেটিসে  সুস্থতা থাকতে পারে হাতের মুঠোয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২