ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লড়াইটা ছিল অভাবের বিরুদ্ধে। একেবারে প্রতিকূল পরিস্থিতিতে। কিন্তু হার না মানা লড়াই নিয়ে এল জীবনে সাফল্য। দিন আনি দিন খাই দশা থেকে বের হতে মা এবং ছেলের যেন ধনুক ভাঙা পণ ছিল। কারণ মাথার উপর ছাদ নেই। দেড় বছর বয়সেই বাবাকে হারিয়ে লড়াইটা শুরু হয়েছিল কঠিন পরিস্থিতিতে। তখন সংসার চালাতে অসহায় মা লোকের বাড়িতে রান্নার কাজ বেছে নিয়েছিলেন। এভাবেই ছেলেকে মানুষ করছিলেন। আর সেই ছেলে রূপায়ণ এবার সদ্য প্রকাশিত পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন্সে ৯৯.০০১৯ শতাংশ নম্বর পেয়ে মায়ের কষ্টের প্রতিদান দিলেন ছেলে রূপায়ণ। চরম প্রতিকূল পরিস্থিতিতে এই সফলতা অনুপ্রেরণা জোগাচ্ছে সকলকেই।

কেমন জীবনযুদ্ধ ছিল মা–ছেলের?‌ ডুয়ার্সের মালবাজার। এখানের ৯ নম্বর ওয়ার্ডের সরু গলিতে ছোট্ট ভাড়াবাড়ি। ওই বাড়িতেই বাস চন্দ পরিবারের। রূপায়ণ চন্দ মাল আদর্শ বিদ্যাভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ডাক নাম ঋজু। পড়াশোনায় বরাবরই ভাল ছেলে। ক্রিকেটের মাঠেও ভাল খেলোয়াড়। সঙ্গী বলতে জীবন যুদ্ধে জয়ী হওয়ার মন্ত্র। যে ঘরে রূপায়ণরা থাকে সেটা অত্যন্ত ছোট। তার মধ্যেই এক কোণে একটি টেবিল। সেখানে সাজানো আছে বই। আর নিজের স্কলারশিপের টাকায় কেনা একটি ল্যাপটপ। এই বই আর ল্যাপটপ ব্যবহার করেই স্বপ্ন দেখেছিল রূপায়ণ অবস্থা বদলের। দু’‌চোখে স্বপ্ন আইআইটি’‌তে পড়ে গবেষক হওয়ার। নিজের মেধা ও পরিশ্রমকে প্রমাণ করে সেই লক্ষ্যে পা বাড়িয়েছে রূপায়ণ।

মায়ের চোখে কেমন রূপায়ণ?‌ রূপায়ণের যখন দেড় বছর বয়স তখন সে তার বাবা নিমাই চন্দকে হারিয়েছিল। মা শুক্লা চন্দ ওই কঠিন পরিস্থিতিতে ছেলেকে মানুষ করার ধনুক ভাঙা পণ করেছিলেন। প্রথমে এই চন্দ পরিবার চালসায় ছিল। পরে মালবাজারে চলে আসে। ভাড়াবাড়ি থেকেই চলছিল সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই। মা শুক্লা অন্যের বাড়িতে সকালে রান্নার কাজ করে আবার রাতে রোগীদের দেখাশোনার কাজ করতেন। মেয়ে নীলাঞ্জনার বিয়ে হয়ে গিয়েছে। এবার ছেলের সাফল্য জেনে মায়ের প্রতিক্রিয়া, ‘‌আমার ছেলে মেয়েরা খুব কষ্ট করেই পড়াশোনা করেছে। ছেলে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতেও ভালবাসে। ও নিজের প্রচেষ্টায় এতদূর এগিয়ে এসেছে। সকলের সহযোগিতা পেলে ও আরও এগিয়ে যাবে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ রূপায়ণ চন্দ মাধ্যমিকে ৫৮৭ নম্বর পেয়েছিল। তারপর উচ্চমাধ্যমিক মাল আদর্শ বিদ্যাভবনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। দ্বাদশ শ্রেণীর শেষ দিকে শুধুমাত্র একজনই গৃহশিক্ষক ছিল তার। রূপায়ণের কথায়, ‘‌আমি অনেক আগেই লক্ষ্য স্থির করেছিলাম। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। জেইই মেইন্সের প্রথম প্রচেষ্টায় ৯৮% বেশি নম্বর পেয়েছিলাম। এবার দ্বিতীয় প্রচেষ্টায় ৯৯ শতাংশের বেশি নম্বর পেলাম। সামনেই জেইই অ্যাডভান্স পরীক্ষা আছে। তারই প্রস্তুতি নিচ্ছি। আমি এই পরীক্ষাগুলির জন্য কোন বিশেষ কোচিং নিইনি। বই, ইউটিউব এবং ইন্টারনেটের নানা ভিডিও দেখেই প্রশিক্ষণ নিয়েছি। আমি এগিয়ে যেতে চাই। মায়ের আশীর্বাদই সম্বল।’‌

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর