আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস কীভাবে মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তারই ভয়াবহ উদাহরণ উঠে এসেছে। একটি এলাকায় সাপ ধরতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক পরিণতির দৃশ্য এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিরাপত্তা বিধি উপেক্ষা এবং অবহেলার ফল কতটা ভয়ংকর হতে পারে, সেই বার্তাই যেন স্পষ্টভাবে সামনে এনেছে এই ঘটনা।

আরও পড়ুনঃ অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ভিডিওতে(Video Viral)দেখা যায়, এক ব্যক্তি একটি বাড়ির ভেতর থেকে একটি ‘কিং কোবরা’ (King Cobra)  ধরে বাইরে নিয়ে আসছেন।  সাপটি খাবার বা আশ্রয়ের খোঁজে ওই জায়গায় ঢুকেছিল। প্রথমে নিয়ম মেনেই তিনি সাপটিকে বাইরে আনেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আশপাশে তখন কৌতূহলী মানুষের ভিড় জমেছে, সবাই দেখছে কীভাবে তিনি সাপটি সামলান।কিন্তু এরপরই ঘটে বিপজ্জনক ভুল। সাপটিকে নিরাপদ ব্যাগে ভরার বদলে তিনি সেটিকে মাটিতে রেখে দেন। সাপটি মুক্ত হওয়ার চেষ্টা করলে তাকে নিয়ন্ত্রণে না এনে বরং খেলতে শুরু করেন, এমনকি মাথায় টোকাও দেন। মুহূর্তের মধ্যেই সাপটি তাঁর পায়ে ছোবল মারে। বিষাক্ত এই সাপের কামড়ে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। তবুও তিনি পরিস্থিতিকে হালকা করে দেখেন এবং দর্শকদের সামনে সাহস দেখানোর চেষ্টা চালিয়ে যান।

 

এরপর আবারও সাপটি (King Cobra) তার আঙুলে ছোবল মারে। তিনি ক্ষত দেখিয়ে রক্ত চুষে বের করার চেষ্টা করেন, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত বিপজ্জনক। কিছুক্ষণ পর সাপটিকে পাত্রে ভরার চেষ্টা হলেও ততক্ষণে দেরি হয়ে যায়। বিষক্রিয়ার প্রভাবে দ্রুত অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি এবং শেষে মাটিতে লুটিয়ে পড়েন।এই ঘটনার সত্যতা ও মৃত্যুর নির্দিষ্ট কারণ নিয়ে এখনও চূড়ান্ত তথ্য সামনে না এলেও, ভিডিওটি স্পষ্ট করে দিয়েছে-বন্যপ্রাণীর সঙ্গে অবহেলা বা অতিরিক্ত আত্মবিশ্বাস প্রাণঘাতী হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

‘হয়রানি ছাড়া কিছুই নয়’, মগরাহাটে ভাইঝির কাঁধে চড়ে ভোট দিতে এসে ক্ষোভ আয়েশার

সার্ভিক্যাল ক্যানসার রুখতে এগোচ্ছে উন্নত দেশ, পিছিয়ে উন্নয়নশীল বিশ্ব

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

iPhone ডিজাইনে বড় চমক,  ম্যাগসেফ বাদ দেওয়ার ভাবনায় Apple

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ