আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

নিজস্ব প্রতিনিধি : পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? জনমত জানতে বাকি মাঝে আর একদিন। সোমবার সকালে ভোটযন্ত্র খোলার পর থেকে শুরু হবে গণনা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা পরিষ্কার হতে শুরু করবে। কিন্তু এই গণনাকেন্দ্র যেন পরিণত হচ্ছে দুর্গে। আরও  ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার নিয়োগ করল কমিশন।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে গণনা। তারপরেই খুলবে ইভিএম। এই গণনার জন্য নিরাপত্তা বলয় তৈরি করছে নির্বাচন কমিশন। ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। গোটা গণনাপ্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে কাটে, তারজন্য ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কাউন্টিং অবজার্ভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করছে কমিশন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই মূল লক্ষ্য। এবারের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার টার্গেট নিয়েছিল কমিশন। মোটের ওপরে কিছু জায়গা বাদ দিলে বড় কোনও অশান্তি ঘটেনি। ভোটগ্রহণের পরে শান্তিপূর্ণ ফলপ্রকাশও করতে চাইছে নির্বাচন কমিশন। সেই জন্য অতিরিক্ত অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ ও প্রাসঙ্গিক আইনের অধীনে এই নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। যেসকল বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজার্ভারদের সাহায্য করার জন্য অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। গণনাকেন্দ্রের ভিতরে ও গণনা কেন্দ্রের বাইরেও নিরাপত্তা জোরদার করার লক্ষ্য কমিশনের। গণনাকেন্দ্রের বাইরে যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। সকলে গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না। যাদের কাছে কিউআর কোড থাকবে তাঁরা প্রবেশ করতে পারবে। কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। 

Published by:

Share Link:

More Releted News:

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ