আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

নিজস্ব প্রতিনিধি: কপিল শর্মার কানাডার ক্যাফেতে ফের হামলা। এই নিয়ে চতুর্থবার ‘ক্যাপস ক্যাফে’তে চলল গুলি। সঙ্গে কমেডিয়ানকে লাগাতার হুমকি। এই ঘটনার সঙ্গেও জড়িয়ে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতবছর উদ্বোধনের পর থেকেই লাগাতার হারে হামলার শিকার হচ্ছে কপিল শর্মার ক্যাফে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কানাডায় কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-এর খুব কাছাকাছি আবারও গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। যদিও সরাসরি কৌতুক অভিনেতার ক্যাফেতে গুলি চালানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট অনুযায়ী, অভিনেতার কানাডার ক্যাফের ঠিক পাশেই অন্য একটি রেস্তোরাঁতে গুলি চালানো হয়েছে। এই ঘটনা অভিনেতার ক্যাফের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

পাশাপাশি টাইসন বিষ্ণোই জোরা সিধু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই পোস্টে আরও দাবি করা হয়েছে যে, কপিল শর্মা এবং হামলা চালানো ক্যাফের মালিক উভয়েই প্রাণনাশের হুমকি পেয়েছেন। কপিল শর্মাকে সতর্ক করে বলা হয়েছে যে, তিনি কথা না মানলে তাঁর ক্যাফেতেও একই পরিণতি হবে। জানা গিয়েছে, কপিলের পাশে যে ক্যাফেটিতে হামলা চালানো হয়েছে সেটি ব্রিটিশ কলাম্বিয়ার ‘চাই সুত্তা বার’ আউটলেট। তবে এই বিষয়টি সম্পূর্ণ একটি পোস্টের উপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে। এর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’ নিউজ পোর্টাল।

প্রসঙ্গত, ২০২৫ সাল থেকে কানাডায় কপিল শর্মার ক্যাফেতে লাগাতার হারে হামলা চালিয়ে যাচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এই নিয়ে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম গুলির ঘটনাটি ঘটেছিল, ২০২৫ সালের ১০ জুলাই। তার কিছুদিন আগেই সারেতে ক্যাপ’স ক্যাফে-র উদ্বোধন হয়েছিল। তবে বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এরপর ২০২৫ সালের ৭ আগস্ট দ্বিতীয় হামলা হয়, যেখানে একই স্থানে আবারও একাধিক রাউন্ড গুলি চালানো হয়। অভিনেতার ক্যাফের জানালার কাঁচে গুলি লাগে। এরপর ২০২৫ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে আবারও গুলি চালানো হয় অভিনেতার ক্যাফেতে। চার মাসের মধ্যে তৃতীয়বার ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হয়। এবং লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সমাজ মাধ্যমে পোস্টের মাধ্যমে এর দায় স্বীকার করে। এই ঘটনার কয়েক মাস পরে আবারও চতুর্থবারের মতো কপিল শর্মার ক্যাফের পাশে গুলি চলল। এর আগে তাঁর ক্যাফেতে গুলিকাণ্ড নিয়ে অভিনেতা বলেছিলেন, ‘আমার মনে হয়, কানাডার নিয়মকানুন এবং পুলিশের নিয়ন্ত্রণ করার হয়তো ক্ষমতা নেই।’ আসলে কপিল শর্মার শোতে সলমান খানকে আমন্ত্রণ জানানোর কারণেই বিষ্ণোইয়ের গ্যাং অভিনেতার ক্যাফেকে বারবার লক্ষ্যবস্তু করছে। কৃষ্ণ হরিণ হত্যা নিয়ে সলমান খানের সঙ্গে বহুদিন ধরে বিরোধ চলছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের।

Published by:

Share Link:

More Releted News:

৬৭ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রী কে?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ