Municipal Election 2022: দলবিরোধী কাজ, বরখাস্ত ২০ ‘বিদ্রোহী’ তৃণমূল নেতা

এই ঘটনায় রাজ্যরাজনীতি তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবিরোধী কাজের অভিযোগে ২০জন ‘বিদ্রোহী’কে বরখাস্ত করল মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল। যুব সভাপতির পদ থেকেও একজনকে বরখাস্ত করা হয়েছে। এই সব বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের খবর দিয়েছেন মেদিনীপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর তথা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা এবং অজিত মাইতি। এই ঘটনায় রাজ্যরাজনীতি তোলপাড়। আর এই ঘটনা ঘটল পুরভোটের আগেই।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  দলের প্রার্থীতালিকা প্রকাশের পরে পরে পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার একাধিক ওয়ার্ডে প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের একাংশ। কেউ কেউ অন্য রাজনৈতিক দলের প্রতীকে কেউ তাঁর পরিবারের সদস্যদের অন্য রাজনৈতিক দলের প্রতীকে দাঁড় করান। কয়েকজন মনোনয়নপত্রও দাখিল করেন। জেলা নেতৃত্ব তো বটেই, শীর্ষ নেতৃত্ব বিষয়টিকে ভালোভাবে মেনে নেয়নি। কড়া পদক্ষেপ না করলে বিদ্রোহের আগুন আরও চওড়া হবে আন্দাজ করে জেলা তৃণমূল নেতৃত্ব ওই সব বিদ্রোহীনেতাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এদিন দুপুরে মেদিনীপুর জেলাপরিষদে হলে বৈঠকে বসেন জেলার দুই কো-অর্ডিনেটর-সহ জেলা শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্রোহের আগুন দাবানলের আকার ধারণ করার আগেই তা নিয়ন্ত্রণ করতে হবে। আর তা নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় বিদ্রোহীদের বরখাস্ত করা। বরখাস্ত হওয়া ২০জনের মধ্যে সাতজনই মেদিনীপুর পুরসভার। চন্দ্রকোনা পুরসভা,ক্ষীরপাই পুরসভা,রামজীবনপুর পুরসভা থেকে একজন করে মোট তিনজন, খড়গপুর পুরসভার পাঁচজন কর্মীকে বরখাস্ত করা হয়। অন্য দল বা অথবা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোর অপরাধে আরও পাঁচজনকে বহিষ্কার করে জেলা নেতৃত্ব। 

আরও পড়ুন বুধে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে ভোট দেবেন ১,৫০০ জন

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২