বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

এবার তাঁর অফিসিয়াল ফেসবুকও উধাও হয়ে গেল। ফেসবুকে কোথাও রাজ চক্রবর্তীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে তৃণমূল ধস, রেকর্ড ভাঙা জয় বিজেপির। চারিদিকে গেরুয়া ঝড়। দিকে দিকে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে এগিয়ে গিয়েছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাধিক তারকাকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু গেরুয়া ঝড়ে কোণঠাসা তৃণমূল প্রার্থীরা। সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্র থেকে করিমপুরের সোহম চক্রবর্তী, বারাকপুরের রাজ চক্রবর্তী, সকলেই পিছিয়ে গিয়েছেন। বাংলার মসনদে প্রথমবার বসে রীতিমতো ইতিহাস জয় বিজেপির। আজ দুপুরে সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা কেন্দ্রে গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকেই ফেরার সময়ে রাজ চক্রবর্তীর উপর কাদা ছোড়াছুঁড়ি চলেছে। তাঁকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকরা ইট ছুঁড়েছে বলে অভিযোগ।

আজ গোটা বাংলা বুঝিয়ে দিল, সবসময় প্রকাশ্যে আওয়াজ না তুলেও নিশ্চুপে ব্যালট বক্সে উত্তর দেওয়া যায়। যাই হোক, বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে বিপুল ভোটে হারছেন রাজ চক্রবর্তী। আজ গণনা কেন্দ্রে তাঁর সঙ্গে হওয়া কাদা হামলার পরেই বিরক্তি মুখ নিয়ে বেরিয়ে যান তিনি। তাঁকে ঘিরে ‘চোর চোর’ শ্লোগানও ওঠে। এবার তাঁর অফিসিয়াল ফেসবুকও উধাও হয়ে গেল। ফেসবুকে কোথাও রাজ চক্রবর্তীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। প্রযুক্তিগত সমস্যা না কি তৃণমূল হারার পর ফেসবুক থেকে তিনি বিদায় নিলেন?

সেই বিষয় চলছে জোর জল্পনা৷ বারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচনের লড়াইতে নেমেছিলেন রাজ। জয় নিয়ে আত্মবিশ্বাসীও ছিলেন। কিন্তু আজ সকাল থেকেই ভোট গণনায় উলাট পুরাণ। আজ গণনা কেন্দ্রে রাজ কে দেখা মাত্রই বিরোধী শিবির থেকে চোরচোর স্লোগান দেওয়া হয়৷ কাদা ছুড়ে মারা হয়৷ সেই অবস্থায় তৃণমূল কর্মী-সমর্থকেরা রাজকে ঘিরে রাখলেও তাঁর সাদা পাঞ্জাবিতে কাদা লেগে যায়৷ মাথা নীচু করে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। নির্বাচনের আগে বারাকপুরে প্রচারে ঝড় তুলেছিলেন রাজ। কখনও তাঁর এলাকা বাসিন্দাদের সঙ্গে সেল্ফি তুলেছেন, কখনও রাজকীয় কায়দায় ছবির প্রচার সেরেছিলেন রাজ৷ কিন্তু রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ নিলেও মাত্র ৫ বছর রাজত্ব করেই বড় ধাক্কা খেলেন পরিচালক৷

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার