শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের আলো হঠাৎ করেই কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে যাবে, মন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার অপেক্ষায় বিশ্ব। শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ নিয়ে এখন থেকেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের মধ্যে।

সূর্যগ্রহণ হলো এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যেখানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। ২০২৬ সালের ১২ অগস্ট একটি দীর্ঘ সূর্যগ্রহণও ঘটবে। যদিও এই গ্রহণটি ভারতে দেখা যাবে না, তবে এটি বিশ্বের অন্যান্য অংশে দেখা যাবে। বিশেষ করে দক্ষিণ ইউরোপ (স্পেন, পর্তুগাল), উত্তর আফ্রিকা (মিশর, লিবিয়া) এবং মধ্যপ্রাচ্যে (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত) দেখা যাবে। কিন্তু আগামী ২০২৭ সালের ২ আগস্ট এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে, যা দীর্ঘ সময়ের জন্য আলোচনায় রয়েছে। এই গ্রহণকে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ হিসেবে ধরা হচ্ছে। পূর্ণগ্রাস পর্যায়ে অর্থাৎ যখন সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে চলে যাবে, তখন অন্ধকার থাকবে প্রায় ৬ মিনিট ২২ থেকে ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত। এই সময় পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশে দিনের আলো প্রায় সম্পূর্ণভাবে নিভে যাবে। 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এত দীর্ঘ সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ খুবই বিরল ঘটনা। সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কয়েক মিনিট স্থায়ী হয়, তবে এই গ্রহণ তুলনামূলকভাবে অনেক দীর্ঘ হবে, যা একে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে। এই সূর্যগ্রহণ পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে, যেখানে আকাশ পর্যবেক্ষণকারীরা দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার অভিজ্ঞতা পাবেন। বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই ঘটনাকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও গবেষণার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে, ২০২৬ সালের এই সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাধারণ মানুষ ও গবেষকদের জন্য সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা