Loading live market data...
Loading active stocks...
Connecting...

LIVE: বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার নিউটাউনের তৃণমূল নেতা-সহ ৪

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসা ও অশান্তির খবর সামনে আসছে। মূলত তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, খুন, পার্টি অফিস দখলের মতো বিষয়ে উত্তপ্ত বিভিন্ন এলাকা। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। এখনও ভোটে জয়ী বিজেপি সরকার শপথ গ্রহণ করেননি। রাজ্যে লাগু রয়েছে আদর্শ আচরণবিধি। তার মাঝেই এই অশান্তির খবরে ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।

Share:

May 6, 2026 9:29 am
মমতা-অভিষেকের বাড়ি থেকে সরল নিরাপত্তা

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকি ভাবে সরে গেল।

May 6, 2026 9:27 am
কাউকে রেয়াত নয়, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কড়া পদক্ষেপের নির্দেশ জ্ঞানেশের

ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের