‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

এরই মাঝে একাধিক এলাকায় আইনশৃঙ্খলার অবনতির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। এভাবেই দিকে দিকে অশান্তি বাধানোর চেষ্টা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ মে, ২০২৬, ১৫ বছর পর বাংলার সরকার বদলাতে চলেছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭ আসনে জিতেছে বিজেপি, ৮০ আসনে পিছিয়ে তৃণমূল। মমতা জমানা শেষ, জনতার রায়ে ক্ষমতায় আসছে বিজেপি। তবে গত সোমবার ভোটের রেজাল্ট বের হওয়ার পর থেকেই বাংলার একাধিক অঞ্চল ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত। এই হিংসা ও প্রাণহানি ঠেকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। এরই মাঝে একাধিক এলাকায় আইনশৃঙ্খলার অবনতির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। এভাবেই দিকে দিকে অশান্তি বাধানোর চেষ্টা চলছে। কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে নকল বিজ্ঞপ্তির মাধ্যমেও ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভুয়ো বার্তা নিয়েই সতর্ক করল কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার।

সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের লোগো দেওয়া নকল বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘রিপন স্ট্রিট, জান বাজার-সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের অনুগ্রহ করা হচ্ছে, তাঁরা যেন ঘর থেকে না বের হন। অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র সরকারি সূত্রে বিশ্বাস রাখুন। গুজব ছড়াবেন না বা বিশ্বাস করবেন না। এ বিষয়ে বিস্তারিত জানতে কেবলমাত্র কলকাতা পুলিশের সরকারি সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন। জরুরি অবস্থায় অবিলম্বে ১০০ নম্বরে ফোন করুন অথবা নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করুন।’ নকল বিজ্ঞপ্তিটি এমনভাবে সাজানো হয়েছে, যা দেখলে পুরোপুরি পুলিশের আসল বিজ্ঞপ্তির মতোই মনে হবে। কিন্তু এই বিজ্ঞপ্তি সম্পূর্ন মিথ্যা। নতুন সরকার গঠনের পূর্বে এমন মেসেজ শহরজুড়ে বাড়তি অশান্তি তৈরি করতে পারে, ভেবেই পুলিশের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এমন কোনও ঘটনা ঘটেনি। নকল বিজ্ঞপ্তিতে উল্লেখিত রিপন স্ট্রিট, জানবাজার এবং তার সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হয়নি। তাই এ ধরনের ভুয়ো খবরের ফাঁদে না পা দেওয়ার জন্যে কলকাতাবাসীকে সাবধান করেছে লালবাজার।

প্রসঙ্গত, ছাব্বিশে বাংলায় দুই দফায় বিধানসভা ভোট হয়েছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে। কিন্তু তখন কোনও প্রাণহানির ঘটনা না–ঘটায় স্বস্তি প্রকাশ করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু ভোটের রেজ়াল্ট বের হতেই একাধিক জায়গায় ভোট পরবর্তী অশান্তি শুরু হয়েছে। সোমবার রাত থেকে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, অভিনব উদ্ভাবনকে কুর্নিশ নেটা নাগরিকদের

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি