ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। বুধবার (৬ মে) কালীঘাটের বাড়িতে দলের নির্বাচিত বিধায়ক ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের একবার জানিয়ে দিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিক ইস্তফা দেবেন না।’ সেক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তাঁর কিছু যায় আসে না বলে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।’

সদ্য সমাপ্ত নির্বাচনে পদ্ম-ঝড়ে ভরাডুবি ঘটেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজ্যপাট হাতছাড়া হচ্ছে। বিজেপি জয়ী হয়েছে ২০৭টি আসনে আর ঘাসফুল শিবির জয়ী হয়েছে ৮০টি আসনে। একাধিক জেলায় খাতাই খুলতে পারেনি ১৫ বছর রাজ্য শাসন করা দলটি। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার মতো গড়ে ভূমিশয্যা নিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। দলের ওই শোচনীয় পরাজয়ের পরেই তৃণমূলের নেতা ও কর্মীরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। অনেকেই রাখঢাক না রেখে বলেছেন, ‘অভিষেকই যত নষ্টের গোড়া। দলে কর্পোরেট সংস্কৃতি আমদানি করে দলকে সাধারণ মানুষের কাছ থেকলে বিচ্ছিন্ন করে ফেলেছেন।’

যদিও এদিন কালীঘাটের বাড়িতে দলের নবনির্বাচিত বিধায়ক ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মমতা নিজে অভিষেকের প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘ভোটে অভিষেক প্রচুর খেটেছে। গোটা রাজ্য ঘুরে বেড়িয়ে প্রচার করেছে।’ সূত্রের খবর, বিধানসভা ভোটের ফল যে তিনি মানছেন না, তা এদিন ফের স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে তিনি বলেন, ‘আদালতে আমি, চন্দ্রিমা (ভট্টাচার্য) আবার প্র্যাকটিস করব। নানা মামলা যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব।’ সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কারা দলের বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত ছিলেন, তাদের তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ